ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ৭:১৬:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

বঙ্গবাজারের ঘটনায় সংসদে শোক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২০ পিএম, ৬ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ও বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সংসদে শোক উপস্থাপন করা হয়েছে। সিদ্দিকবাজারে নিহতদের প্রতিও গভীর শোক জানায় পুরো সংসদ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের ২২তম ও ৫০ বছরপূর্তি ‘সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে বিশেষ অধিবেশনে এ শোক উপস্থাপন করা হয়।

অধিবেশনের শুরুতে শোক উপস্থাপন করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আমরা দুজন সাবেক মন্ত্রী ও সাত সাবেক সংসদ সদস্যকে হারিয়েছি। তাদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করছে জাতীয় সংসদ।

এ ছাড়া গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প, মোজাম্বিক ও মালাবিতে উপকূলীয় ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাত, সৌদি আরবের মক্কায় ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনা, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সড়ক দুর্ঘটনাসহ দেশ—বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয় জাতীয় সংসদে।

সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণ করা সাবেক সংসদ সদস্যরা হলেন- সাবেক তথ্য ও পাট মন্ত্রী হাবিব উল্লাহ খান, মো. দেলোয়ার হোসেন, সামসুল আলম প্রামাণিক, মো. মোজাম্মেল হক, আনোয়ারুল হোসেন খান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকী, রেজা আলী, সাবেক তথ্য ও যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও এনামুল হক।

মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ খান, একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শামীম সিকদার, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের, মহান মুক্তিযুদ্ধকালীন ছবির চিত্রগ্রাহক ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ফটো সাংবাদিক জালালউদ্দিন হায়দার, এবং র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরীর মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রকাশ করা হয়।

পরে শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সংসদের অধিবেশনে গ্রহণ করা হয়। এ সময় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।