বঙ্গমাতা অনুর্ধ-১৯ গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের ফাইনাল আজ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৩ এএম, ৩ মে ২০১৯ শুক্রবার
বঙ্গমাতা অনুর্ধ-১৯ গোল্ডকাপ আন্তর্জাতিক মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে সফরকারী লাওসের মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ অনুর্ধ ১৯ নারী দল।
রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বলে আশা করা হচ্ছে।
ফাইনালে জয়ের মাধ্যমে শিরোপা লাভের আশা প্রকাশ করেছেন প্রতিদ্বন্দ্বি দল দুটির কোচ ও অধিনায়করা। বৃহস্পতিবার মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ম্যাচ পুর্ব সংবাদ সম্মেলনে লাওসের প্রধান কোচ ভং মি সে বলেন, ফাইনাল ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দুই দলেরই শিরোপা জয়ের সমান সুযোগ থাকবে।
বাংলাদেশ অনুর্ধ ১৯ দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ফাইনালে স্বাগতিক দলই ফেভারিট।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে এবং ২য় ম্যাচে কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করে লাল সবুজের নারী দল। সেমি-ফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে মিসরাত জাহান মৌসুমীর নেতৃত্বাধীন দলটি।
অপরদিকে গ্রুপ পর্বের সুচনা ম্যাচে মঙ্গোলিয়াকে ৫-০ গোলে হারিয়ে দেয়া লাওস গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারায় তাজিকিস্তানকে। সেমি-ফাইনালে তারা ৭-১ গোলে কিরগিজস্তানকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
ফাইনাল ম্যাচে গ্যালারির টিকিটের মূল্য ৫০ টাকা। আর ভিআইপি টিকিটের মূল্য ২০০ টাকা। ম্যাচের দিন আজ স্টেডিয়াম প্রাঙ্গনে টিকিট পাওয়া যাবে। তবে স্কুলের ছাত্র-ছাত্রীদের কোন টিকিট লাগবেনা। স্কুলের পরিচয় পত্র প্রদর্শন সাপেক্ষে বিনা টিকিটে তারা গ্যালারীতে বসে খেলা উপভোগ করতে পারবে বলে বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ছয় জাতির এই টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, তাজিকস্তান, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক বাংলাদেশ।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











