বঙ্গমাতা ওমেন্স ভলিবলের লোগো উন্মোচন
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার
ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় প্রথমবারের মত বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী শেখ ফজিতালুন্নেছা মুজিবের নামে এশিয়ার সেন্ট্রাল জোনের দেশগুলো নিয়ে প্রথমবারের মত হতে যাচ্ছে ‘বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ’। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ৯-১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।
টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে চ্যাম্পিয়নশিপের লোগো ও ট্রফি উন্মোচন করা হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ট্রফি উন্মোচন করেন।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে লোগো ও ট্রফি উন্মোচ অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কে স্পোর্টসের সিইও ফাহাদ করিম, ভলিবল ফেডারশেনের সিনিয়র সহ সভাপতি আসলাম সানী, প্রতিযোগিতার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ইউনুস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস ও ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ।
বক্তরা বঙ্গমাতার নামে টুর্নামেন্ট আয়োজনের জন্য ফেডারেশনকে ধন্যবাদ জানান এবং বঙ্গবন্ধুর পাশাপাশি দেশের স্বাধীনতা যুদ্ধ এবং বিভিন্ন সময়ে বঙ্গমাতার অবদানের কথা তুলে ধরেন।
আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, নেপাল, তুর্কমেনিস্তান ও বাংলাদেশ এই ছয় দলের অংশগ্রহণের মাধ্যমেই দেশের মাটিতে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশের মেয়েরা। এরআগে, দু’বার এশিয়ান সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ পুরুষদের জন্য আয়োজন করেছে ভলিবল ফেডারেশন
আগামী ৯ নভেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা প্রধান অতিথি থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। ১৪ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্পিকার ড. শিরিন শারমীন।
৭-৮ নভেম্বর বিদেশি দল ও অতিথিরা বাংলাদেশে আসবেন এবং ১৫ নভেম্বর তারা বাংলাদেশ ত্যাগ করবেন। এশিয়ান ভলিবল ফেডারেশনের আর্থিক সহযোগীতায় এ আসর মালদ্বীপে হওয়ার কথা থাকলেও ভলিবল ফেডারেশন নিজেদের অর্থায়নে এ আসর আয়োজন করছে।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











