বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নারীসহ ১৫ রোহিঙ্গার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নারীসহ ১৫ রোহিঙ্গার মৃত্যু
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের কাছে মঙ্গলবার ভোরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৬৫ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড বলছে, উদ্ধার করা যাত্রীদের বেশির ভাগই নারী। তারা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
কোস্টগার্ডের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, সোমবার রাত ৮টার দিকে দুটি ট্রলার ২৫০ জনের বেশি রোহিঙ্গা নিয়ে টেকনাফের মোনাখালী এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয়। পরে আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের ৩-৪ কিলোমিটার কাছে হঠাৎ একটি ট্রলার যাত্রীসহ পানিতে ডুবে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যদের যৌথ অভিযানে আজ সকাল ৭টা পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৬৩ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি আরও জানান, উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস দুর্জয় যোগ দিয়েছে।
মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করা আরেকটি ট্রলারেরও খোঁজ পাওয়া যায়নি।
এদিকে, উদ্ধার হওয়া কয়েকজন রোহিঙ্গা জানান, দালালদের মাধ্যমে তারা রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে বের হয়ে মালয়েশিয়া যাচ্ছিলেন।
টেকনাফের কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল সোহেল রানা বলেন, ট্রলারটিতে ১২০ জনের মতো যাত্রী ছিল। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



