ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ৪:৩৯:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

বছরজুড়ে চলবে টিকাদান: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অ্যাপে সমস্যা হলে ইউনিয়ন পর্যায়ে তথ্যকেন্দ্রে করোনার টিকা নিতে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন। আর এই টিকাদান কর্মসুচি চলবে বছরজুড়ে। রবিবার সকালে দেশজুড়ে গণ টিকা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে কোনও সমালোচনা নয়, প্রথমে মন্ত্রী ও ভিআইপিদের নেওয়ার মাধ্যমে আস্থা বাড়বে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও মন্ত্রিপরিষদ সচিব টিকা নেবেন।

তিনি আরও বলেন, দেশের সকল জেলার সঙ্গে আমরা যুক্ত হয়েছি। সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন। তাদের সঙ্গে আমরা ভ্যাকসিন নিব। এটা নিয়ে যেন কোন রকমের রিউমার না হয়। এই ভ্যাকসিন খুবই নিরাপদ, যতগুলা ভ্যাকসিন আছে তাদের ভেতর এটা সবচেয়ে নিরাপদ। এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। আমরা হাজার হাজার মানুষকে ভ্যাকসিন দেব, লাখও ছাড়িয়ে যেতে পারে।

ইতোমধ্যে টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন ৩ লাখ ২৮ হাজার জন। যারা টিকার জন্য নিবন্ধন করেছেন, তাদের নাম দেশের সব টিকাকেন্দ্রে পৌঁছে গেছে। কেন্দ্র থেকে কোন দিন কারা টিকা নেবেন, সেটা নির্ধারণ করা হবে। এ পর্যন্ত তিন লাখের বেশি মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জানা যায়, প্রথম দফায় ৩৫ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। সরকারের হাতে এখনও ৭০ লাখ টিকা আছে।

-জেডসি