বছরের শেষ বা শুরুতে আসবে করোনার টিকা: ড. ফাউসি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
আবারো আশার বাণী শোনালেন হোয়াইট হাউজের করোনা ভাইরাস বিষয়ক টাস্কফোর্সের উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউসি। তিনি বলেছেন, এ বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুর দিকে চলে আসবে করোনা ভাইরাসের টিকা। বিষয়টি এখন ‘যদি’র প্রশ্ন নয়, বিষয়টি হলো এই টিকা কখন আসবে সেটা এবং আমি বিশ্বাস করি এ সময়ের মধ্যে চলে আসবে এই টিকা।
মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট করেছে যে, বিগত চারদিনে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা কমে আসছে।
সরকারের সংক্রামক ব্যাধি বিষয়ক শীর্ষ এই বিশেষজ্ঞ মঙ্গলবার প্রতিনিধি পরিষদে স্বাক্ষ্য দেন। সেখানে তিনি এসব কথা বলেন। ওদিকে যুক্তরাষ্ট্রে টানা চতুর্থ দিনের মতো করোনা ভাইরাস সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা কমেছে মঙ্গলবার। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিপেন্ডেন্ট।
শুক্রবার সেখানে মারা গেছেন ৭৭০ জন। শনিবার ৭৩৩ জন। রবিবার ৬৯০ জন। সোমবার ৫৫৮ জন এবং মঙ্গলবার মারা গেছেন ৩০৮ জন। হাউজ এনার্জি এন্ড কর্মাস কমিটির এই শুনানিতে ড. অ্যান্থনি ফাউসি ছাড়াও উপস্থিত ছিলেন ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের (এফডিএ) কমিশনার স্টিফেন হ্যান, সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের পরিচালক রার্ট রেডফিল্ড এবং স্বাস্থ্য বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ব্রেট গিরোইর। সেখানে শুনানিতে তারা সবাই বলেছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে কখনোই তারা করোনা পরীক্ষা কমিয়ে আনার পরামর্শ দেন নি।
উল্লেখ্য, ওকলাহোমার তুলসা’তে নির্বাচনী জনসভায় ট্রাম্প বলেছেন, করোনা বিষয়ক টাস্কফোর্স তাকে বলেছেন, করোনা পরীক্ষা কমিয়ে আনতে। কারণ, পরীক্ষা করা হলে অনেক বেশি করোনা রোগী শনাক্ত হয়। ট্রাম্পের এমন বক্তব্যের জবাবে ড. অ্যান্থনি ফাউসি বলেন, আমাদের কেউই প্রেসিডেন্টকে এমন পরামর্শ দিই নি। প্রকৃতপক্ষে আমরা আরো বেশি পরীক্ষা করার পক্ষে।
-জেডসি
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা







