‘বদলি চাইলে বৌকে এক রাতের জন্য পাঠিয়ে দাও’ বসের প্রস্তাব!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৯ পিএম, ১৩ এপ্রিল ২০২২ বুধবার
প্রতীকী ছবি
ভদ্রলোক বদলির জন্য আবেদন করেছিলেন। এরপর ‘বস’ নাকি বলেছিলেন, একটি রাতের জন্য তার স্ত্রীকে পাঠাতে। এমন প্রস্তাব কোনোভাবেই মেনে নিতে পারেননি তিনি। গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন ভারতের উত্তরপ্রদেশের লখিমপুরের বিদ্যুৎ বিভাগের কর্মী গোকুল প্রসাদ (৪৫)। খবর আনন্দবাজার পত্রিকার।
প্রতিবেদনে বলা হয়, গোকুল প্রসাদ ছিলেন উত্তরপ্রদেশের বিদ্যুৎ বিভাগের লাইনম্যান। কাজের জায়গা দূরে হওয়ায় বদলির আর্জি নিয়ে প্রায়ই যেতেন জুনিয়র ইঞ্জিনিয়ার নগেন্দ্র প্রসাদের কাছে। অভিযোগ, সেখান থেকেই প্রস্তাব আসে, ‘বদলি চাইলে বৌকে এক রাতের জন্য পাঠিয়ে দাও’।
স্ত্রীর উদ্দেশে এমন অসম্মানজনক মন্তব্য মেনে নিতে না পেরে জুনিয়র ইঞ্জিনিয়ারের দফতরের সামনেই নিজের গায়ে ডিজেল ঢেলে আগুন লাগিয়ে দেন গোকুল প্রসাদ।
গোকুলের স্ত্রী অভিযোগ করেছেন, নগেন্দ্র এবং তার এক সঙ্গী গোকুলকে তার স্ত্রীর নাম করে কুপ্রস্তাব দিয়েছিলেন। গত তিন বছর ধরে ওই দু’জন নিয়মিত গোকুলকে নানাভাবে হেনস্থা করতেন। এর ফলে আমার স্বামী অবসাদের শিকার হন।
গোকুলের স্ত্রী বলেন, তিনি ওষুধও খেতেন। কিন্তু তার পরেও ওরা ওকে ছাড়েনি। ওকে আলিগঞ্জে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু সেখানে সমস্যা হচ্ছিল বলে উনি বাড়ির কাছাকাছি বদলির আবেদন জানান। তখনই ওকে বলা হয়, ‘বদলি চাইলে একটা রাতের জন্য স্ত্রীকে পাঠিয়ে দাও’।
স্বামীহারা নারীর অভিযোগ, গায়ে আগুন লাগানোর পরেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি।
পুলিশ কর্মকর্তা সঞ্জীব সুমন বলেছেন, আমরা মামলা দায়ের করেছি। ওই জুনিয়র ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছে বিদ্যুৎ বিভাগ। আ'ত্মহ'ত্যায় প্র'রো'চনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



