বদলে গেল পুলিশের পোশাক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৮ এএম, ১৬ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
বদলে গেছে পুলিশের পোশাক। পুরাতন পোশাক ছেড়ে শনিবার থেকে নতুন পোশাক পরা শুরু করেছেন তারা। ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে নতুন পোশাক পরেছে পুলিশ। তবে সবার কাছে এখনও নতুন পোশাক যায়নি। জেলা পুলিশ এখনও পোশাক পায়নি। পর্যায়ক্রমে তারাও নতুন পোশাক পাবে। এখন থেকে গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে ‘আয়রন গ্রে’ রঙের পোশাক পরবেন রেঞ্জ ও মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্যরা।
এদিকে নতুন পোশাকের রঙ নিয়ে পুলিশের বেশিরভাগ সদস্য সন্তুষ্ট নন। এর আগে বিভিন্ন সময় একাধিক বৈঠকে নতুন পোশাকের রঙ নিয়ে পুলিশ সদস্যরা অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন।
পুলিশের ডিসি পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, শুধু পোশাক বদলালে পুলিশের গুণগত বদল আসবে না। জনস্বার্থের কথা চিন্তা করে পুলিশকে অভ্যন্তরীণ পরিবর্তন জরুরি।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক এআইজি এএইচএম শাহাদাত হোসাইন বলেন, সব মহানগর ইউনিটে পোশাক দেওয়া হয়েছে। জেলা ও রেঞ্জ পুলিশ পর্যায়ক্রমে নতুন এই পোশাক পরবেন। তবে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন ও এসপিবিএন আগের পোশাকে থাকবে।
ঊধ্বর্তন এক কর্মকর্তা জানান, পুলিশের বিশেষায়িত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ নতুন এই পোশাক পরবে। তবে তবে পুলিশের বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) আগের পোশাক থাকবে।
জানা গেছে, ২০০৪ সালে সর্বশেষ পুলিশের পোশাক বদল করা হয়। এখন বছরে ৫ সেট পোশাক পায় পুলিশ। গরমের সময় তিন সেট ও শীতকালে দুই সেট।
২০২৪ সালে গণঅভ্যুত্থানে ভুমিকা নিয়ে সমালোচনার মুখে থাকা পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি উঠলে অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করে। এরই অংশ হিসেবে মহানগর পুলিশে ‘আয়রন গ্রে’ রঙের নতুন পোশাক দেওয়া হয়েছে।
ডিএমপির একটি সূত্র বলছে, শনিবার কনেস্টবল থেকে উপপরিদর্শক (এসআই) পর্যন্ত ২৫ শতাংশ ফোর্স পোশাক পেয়েছেন। পরিদর্শক থেকে অতিরিক্ত উপকমিশনার পর্যন্ত ৫০ শতাংশ কর্মকর্তা পোশাক পেয়েছেন।
ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শনিবার থেকে সব মহানগরে পুলিশের নতুন পোশাক চালু হয়েছে। পর্যায়ক্রমে সব সদস্য এই পোশাক পাবেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের কাঠামোগত সংস্কারের পাশাপাশি পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার নতুন এই পোশাক অনুমোদন করে। পোশাক ও লোগো পরিবর্তনের জন্য পুলিশ সদর দপ্তর ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছিল। কয়েকটি দেশের পুলিশ ইউনিফর্ম বিশ্লেষণ করে ১৮ ধরনের পোশাক ট্রায়াল দেওয়া হয়। পরে পাঁচটি রঙের মধ্য থেকে উপদেষ্টা পরিষদের বৈঠকে রঙ চূড়ান্ত করা হয়। এছাড়া লোগোতেও পরিবর্তন আনা হয়েছে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











