বনানীতে অগ্নিকান্ড: যানজটে ভোগান্তিতে নগরবাসী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২১ আগস্ট ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়িতে একটি ছয় তলা ভবনের তিন তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। তবে প্রায় চার ঘণ্টা ধরে ফায়ার সার্ভিস চেষ্টা চালালেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বিমান বাহিনী এবং ওয়াসা। আগুন নিয়ন্ত্রণে আনার সুবিধার্থে মহাখালী থেকে বনানী চেয়ারম্যান বাড়ির মোড় পর্যন্ত দুই পাশের রাস্তা বন্ধ করে দিয়েছে ট্রাফিক বিভাগ। এতে ওই এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
চেয়ারম্যান বাড়ির মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করা শাহীন মনজুর বলেন, রাস্তার পাশের ভবনে আগুন লাগায় উত্তরা থেকে মহাখালীগামী গাড়ি চেয়ারম্যান বাড়ি মোড় থেকে ঘুরিয়ে দেয়া হচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও ওয়াসার গাড়ি যেন দ্রুত আসতে পারে এজন্য উত্তরাগামী রাস্তা মহাখালী থেকে বন্ধ করে দেয়া হয়েছে। এজন্য যানজটের সৃষ্টি হয়েছে।
এই ট্রাফিক কর্মকর্তা জানান, আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। ধোঁয়াও কমে গেছে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে রাস্তা খুলে দেওয়া হবে। এতে যানজট কমে আসবে বলে আশ্বাস দেন তিনি।
বনানীতে যানজটে আটকে পড়া একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আহসানুল্লাহ বলেন, সকাল ১০টা থেকে তিনি প্রায় দুই ঘণ্টা জ্যামে আটকে আছেন। গাড়ি একই জায়গায় দাঁড়িয়ে আছে। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওয়ানা দিয়েছেন।
এর আগে সকাল সোয়া নয়টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ির একটি ছয় তলা ভবনের দোতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। আগুন ভয়াবহ রূপ ধারণ করায় ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে আসে। দুপুর সাড়ে ১২টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুনের ভয়াবহতা কমেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা








