বনানীতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২১ আগস্ট ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি ছয় তলা ভবনের তিন তলায় লাগা আগুন প্রায় তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
শনিবার সকাল ৯টার কিছু সময় পর এই আগুনের সূত্রপাত হয়। বেলা সোয়া ১২টা নাগাদও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আগুন লাগার খবর পেয়ে তাদের আটটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরবর্তী সময়ে আরও তিনটি ইউনিট যোগ দিয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। তবে ভবনটি মূল সড়কের পাশে হওয়ায় জনতার চাপে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানান তিনি। এছাড়া আশপাশে পানির কোনো উৎসও নেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছয় তলা ভবনটির তৃতীয় তলায় বিভিন্ন ধরনের ক্রেস্ট তৈরি করা হয়। সেখানে একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত। সেই গোডাউনে কেমিক্যাল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ভবনটির ভেতরে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশপাশের ভবনেও। আশপাশে কয়েকটি পোশাক কারখানা রয়েছে। সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে আগুন লাগার পর বিমানবন্দর সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। মহাখালী থেকে বনানীগামী সড়কের এক পাশ বন্ধ থাকায় এই সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। সেখানে ভিড় করেছেন শত শত উৎসুক জনতা। এতে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ভেতরে কেউ আটকে আছে কি না সে সম্পর্কেও কিছু জানা যায়নি।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা








