ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৮:৫৮:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

বনানীর ধর্ষণ মামলা : ফের পেছালো প্রতিবেদন দাখিলের তারিখ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৪০ পিএম, ১৪ অক্টোবর ২০১৭ শনিবার

রাজধানীর বনানীতে জন্মদিনে নিমন্ত্রণ করে বাসায় ডেকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারো পিছিয়েছে। আগামী ২৪ অক্টোবর প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই সুলতানা আক্তার প্রতিবেদন দাখিল করতে পারেননি। একারণে ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

বনানী থানায় ব্যবসায়ীর ছেলে বাহাউদ্দিন ইভানকে একমাত্র আসামি করেন ওই তরুণী।
উল্লেখ্য গত ৬ জুলাই বিকেলে র‌্যাব-১ ও ১১ এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেফতার করা হয়। এর পরদিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। চার দিনের রিমান্ড শেষে ১২ জুলাই ইভান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার বিবরণ বলছে, জন্মদিনের অনুষ্ঠান ও বিয়ের আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ওই তরুণীকে বাসায় যাওয়ার কথা বলেন ইভান। ওই তরুণী যেতে না চাইলে তিনি তার মায়ের পরিচয় দিয়ে এক নারীর সঙ্গে আলাপ করিয়ে দেন।

এরপর ওই তরুণী রাত সাড়ে ১০টার দিকে ইভানের বাসায় যান। সেখানে গিয়ে দেখেন, বাসায় কেউ নেই। ফলে সেখান থেকে তিনি চলে আসতে চান। কিন্তু ইভান তাকে জোর করে নেশাজাতীয় কিছু একটা খাওয়ায়। পরে তাকে ধর্ষণ করেন। রাত সাড়ে ৩টার দিকে ওই তরুণীকে বাসা থেকে বের করে দেয়া।

এর কিছুদিন আগে বনানীর একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ করে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর দেশব্যাপী ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।