বন্ধুর জন্য একটি দিন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৮ এএম, ৭ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
জীবনের সবগুলো দিন বন্ধুত্বের হোক, এটাই তো আমাদের চাওয়া। তাহলে আবার বন্ধুর জন্য একটি দিন কেন? হতে পারে এটি নতুন করে বন্ধুত্ব ঝালাই করে নেওয়ার। তুই তো রয়েছিসই- তবু তোর জন্য একটি বিশেষ দিন, বিশেষ আয়োজন- এটুকু বন্ধুকে জানানোর জন্যও হতে পারে দিনটি। যে কারণেই হোক না কেন, বন্ধু দিবস নিয়ে যতজনের যত মতই থাকুক না কেন, বছর ঘুরে আগস্টের প্রথম রোববার পালন করা হয় বন্ধু দিবস।
অনেকেই দ্বিধান্বিত হন, বন্ধু দিবস আসলে কবে? জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ৩০ জুলাইকে বন্ধু দিবস ঘোষণা করেন। যে কারণে জাতিসংঘ জুলাইয়ের ৩০ তারিখ বন্ধু দিবস পালন করে। এদিকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আগস্টের প্রথম রোববার বন্ধু দিবস হিসেবে পালিত হয়। এখন তো নিশ্চিত হওয়া গেল, এবার বলুন বন্ধু দিবসে বন্ধুর জন্য আপনার ভাবনা কী?
ভাবনার অনেকটা জুড়ে যে থাকে, সে-ই তো বন্ধু। বন্ধুর জন্য আলাদা করে ভাবতে হয় না হয়তো। কিন্তু তাকে বিশেষ দিনে চমকে তো দেওয়া যেতেই পারে! সে যেমন আপনার বন্ধু, আপনিও কিন্তু তার বন্ধু। আপনি তার জন্য যা-ই করুন না কেন, নিজে আশা করে থাকবেন না। কারণ বন্ধু কখনো প্রতিদানের আশায় ভালোবাসে না। এভাবেও বলতে পারেন, ভালোবাসা কখনো প্রতিদান আশা করে না।
বন্ধুর জন্য জান-প্রাণ বাজি রাখার দরকার নেই। আপনার দুটি আশার কথা, আপনার ভরসার কাঁধ, চরম দুঃসময়েও ধরে রাখা হাতই তাকে জানান দেবে তার প্রতি আপনার ভালোবাসার কথা। বিশেষ দিনে তার জন্য দুটি ভালো ভালো কথা লিখে ফেলুন না! সে আপনার জীবনের কতটা জুড়ে, তাকে জীবনে পেয়ে আপনি নিজেকে কতটা সৌভাগ্যবান সেকথাও জানাতে পারেন। আপনার এই সামান্য স্বীকারোক্তিই তার ভাবনাগুলো আরও সুন্দর করে দিতে পারে, জীবনকে সে নতুনভাবে দেখতে শিখতে পারে।
সবার মধ্য থেকে নিজের মতো যে জন, বন্ধু হিসেবে আমরা তাকেই বেছে নিই। বন্ধুকে ভালোবাসা মানে আসলে নিজেকে ভালোবাসা, কারণ বন্ধু তো নিজেরই অংশ। আপনার সামর্থ্য অনুযায়ী টুকিটাকি উপহারও চাইলে দিতে পারেন বন্ধুকে। না দিতে পারলেও সমস্যা নেই। কারণ বন্ধুত্বে তো হিসাব-নিকাশ থাকে না। আপনার সবটুকু সামর্থ্য এবং সামর্থ্যহীনতা মেনে যে আপনাকে ভালোবাসবে, বুঝতে পারবে, বন্ধু তো সে-ই!
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







