বন্যার উপস্থাপনায় সাবিনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৭:১৯ পিএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার
রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও সাবিনা ইয়াসমিন দুজনেই দেশে ব্যাপক জনপ্রিয় শিল্পী। এবার এ দুই শিল্পীকে একসঙ্গে দেখা যাবে। রেজওয়ানা চৌধুরী বন্যার উপস্থাপনায় এবার গাইবেন সাবিনা ইয়াসমিন। আসছে ঈদে এ দুজনের অংশগ্রহণে ‘কোকিল কণ্ঠে লালন’ শিরোনামে একটি গানের অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেল আই।
অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শোনা যাবে লালনের গান। ইতিমধ্যেই চ্যানেল আইতে অনুষ্ঠানটির ধারণকাজ শেষ হয়েছে। সাবিনা ইয়াসমিন গেয়েছেন ‘আমি গুরুকার্য মাথায় নিয়ে, খাঁচার ভিতর অচিন পাখি, আমার ঘরখানায় কে বিরাজ করে, পারে কে যাবি, চরণ ছিড়ে নারে ছিড়ে না।
অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যার এক প্রশ্নের জবাবে সাবিনা ইয়াসমিন বলেন, ‘আসলে লালনের ভক্ত কে না! সবাই লালনের গানের ভক্ত। আমিও তার একজন গুণমুগ্ধ ভক্ত। লালনের গান সত্যি সত্যি মনকে ছুঁয়ে যায়। তাই একটা সময় মনে হলো, অনেক ধরনের গানইতো গাইলাম এবার কেন লালন নয়?’
সাবিনা ইয়াসমিন আরও বলেন, এর আগে বিভিন্ন অনুষ্ঠানে বিচ্ছিন্নভাবে লালনের গান করেছি। কিন্তু টেলিভিশনের কোনো অনুষ্ঠানে একসাথে লালনের একাধিক গান গাওয়া হয়নি।
অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে রেজওয়ানা চৌধুরী বলেন, বাংলাদেশের গানের পাখি নামটা বললেই যার কথা প্রথম মনে পড়ে তিনি সাবিনা ইয়াসমিন। শুধু আধুনিক অথবা দেশাত্ববোধক গানই নয় রবীন্দ্রসঙ্গীতেও তিনি সমান পারদর্শি। কিন্তু চ্যানেল আই-এর ঈদ অনুষ্ঠানমালায় তিনি গেয়েছেন লালনের গান। আমার ভীষণ ভালো লেগেছে তার কণ্ঠে লালনের গান শুনে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।
ঈদের দিন বিকেল ৫টা ৪০ মিনিটে অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







