বন্যার প্রভাবে সবজির দাম চড়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
রাজধানীর বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। কয়েক সপ্তাহ ধরে সবজির দাম বাড়তে থাকলেও গত এক সপ্তাহে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। এতে কম আয়ের মানুষ নাভিশ্বাস হয়ে উঠলেও বাধ্য হয়ে বাড়তি দামেই বাজার সেরে ঘরে ফিরছেন তারা।
রাজধানীর কারওয়ানবাজার, শান্তিনগর, সেগুনবাগিচা, পলাশী ও নিউমার্কেট বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। প্রতিটি সবজির দাম চড়া। কেজিতে ৫০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। শুধুমাত্র কচু ৫০ টাকার নিচে কেজিতে বিক্রি করতে দেখা গেছে। তবে সবজি সংকটের কারণে বাজারভেদে দামের কিছুটা পার্থক্য রয়েছে। কারওয়ানবাজারে প্রতিকেজি বেগুন পাইকারিতে ৬০ টাকায় বিক্রি হলেও পলাশীতে খুচরায় তা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
সবচেয়ে বেশি বেড়েছে ধনিয়া পাতার দাম। কেজিতে ৬০ টাকা পর্যন্ত বাড়তি দাম রাখা হচ্ছে। প্রতিকেজি শসা (দেশি) বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, হাইব্রিড শসা ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা, গাজর ৭০-৮০ টাকা, করলা ৭৫ টাকা, উস্তা ৮০ থেকে ৯০ টাকা, ঝিঙা-ধুন্দল ৫০-৫৫ টাকা, চিচিঙা ৫০ থেকে ৬০ টাকা, কাকরোল ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৮০ টাকা, ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা, পটল ৭০ থেকে ৮০ টাকা, বেগুন ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে কচুর ছড়া ৪০ থেকে ৪৫ টাকা কেজি দলে বিক্রি করতে দেখা গেছে। এছাড়া কলা, কাঁচামরিচের দাম অপরিবর্তিত আছে। অন্যদিকে আমদানিকৃত কাঁচামরিচ ১৮০ টাকা, দেশি কাঁচামরিচ ২০০ টাকা কেজিদরে বিক্রি হতে দেখা গেছে। ধনিয়া পাতা কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়ে প্রতিকেজি ধনিয়া পাতা বিক্রি হচ্ছে ৩০০ টাকা।
সবজির সঙ্গে বাড়তি দাম রয়েছে শাকের বাজারেও। শাকভেদে প্রতিমোড়ায় দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে। তবে অপরিবর্তিত আছে চাল, ডাল, তেল ও মসলার বাজার। এসব বাজারে প্রতি আঁটি (মোড়া) লাল শাকের দাম চাওয়া হচ্ছে ২৫ টাকা, মূলা ও কলমি শাক ২০ টাকা, লাউ ও কুমড়া শাক ৪০-৫০ টাকা, পুঁই শাক ৩০ থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে।
কারওয়ানবাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্যার কারণে যেসব এলাকায় সবজির চাষ হয়, বিশেষ করে উত্তরাঞ্চলের বেশিরভাগ সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। এখন গ্রীষ্ফ্মকালীন সবজির মৌসুমের এ সময়ে এমনিতেই জোগান কম থাকে। এ অবস্থায় বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের সবজিও কম আসছে। ফলে বাজারে সবজি কম, দাম বাড়ছে এতে।
পলাশী বাজারের একজন সবজি বিক্রেতা বলেন, বন্যার কারণে সারাদেশে সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। সেজন্য বাজারে সবজি কম আসায় দাম বেড়েছে।
সবজি কিনতে আসা একজন বলেন, পুঁই শাক ৪০ টাকা আঁটি দাম চাচ্ছেন বিক্রেতা। এমন দাম কখনো দেখিনি। অন্যান্য সবজির দামও অনেক বেশি। ৫০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। উপায় না পেয়ে অল্প করে সবজি কিনেছি।
সবজির দাম বাড়লেও অনেকটা স্বাভাবিক আছে গরুর মাংস, মুরগি, মাছের দাম।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী










