বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ ইউরো দেবে ইইউ
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশ, ভারত ও নেপালের বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য ১৬ লাখ ৫০ হাজার ইউরো মানবিক সহায়তা দিয়েছে। এরমধ্যে বাংলাদেশকে দেওয়া হবে ১০ লাখ ইউরো। ভারত ও নেপালকে ৫ লাখ ইউরো ও দেড় লাখ ইউরো দেওয়া হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) ইইউ’র প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জরুরি মানবিক প্রয়োজনে মোট তহবিলের মধ্য থেকে ১০ লাখ ইউরো বাংলাদেশকে দেওয়া হবে। কারণ বাংলাদেশের ২০ লাখেরও বেশি মানুষের স্বাস্থ্যবিধি ও জরুরি আশ্রয়ের জন্য পানি, স্যানিটেশনসহ খাদ্য সহায়তা প্রয়োজন। একারণেই এই অর্থ দেওয়া হচ্ছে।
এরআগে ইইউ চলতি বছরে মে মাসে ভারত ও বাংলাদেশে ঘূর্ণিঝড় আম্পানসহ একাধিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ১.৮ মিলিয়ন ইউরো সহায়তাসহ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য মোট ৩.৪৫ মিলিয়ন ইউরো দিয়েছে।
দক্ষিণ এশিয়ায় বন্যায় রাস্তা, হাসপাতাল ও স্কুলসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হওয়াসহ প্রাণিসম্পদ ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে প্রায় ১৭.৫ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এশিয়া অ্যান্ড প্যাসিফিক’র ইইউ মানবিক প্রোগ্রামের তত্ত্বাবধায়ক তাহিনি থাম্মান্নাগোদা বলেন, ‘চলতি বছর দক্ষিণ এশিয়া জুড়ে বর্ষা ও বৃষ্টিপাতে ভয়াবহ আকার ধারণ করেছে। তাই তাদের আশ্রয় ও জীবিকার জন্য আমাদের মানবিক অংশীদার জরুরি অবদান রাখতে সাহায্য করবে।’
ইইউস একিউট লার্জ এমার্জেন্সি রেসপন্স টুল (এএলইআরটি) এর অংশের তহবিলটি করোনা প্রতিরোধে ব্যবস্থা সরঞ্জাম হিসেবে সব ধরনের প্রোগ্রামিংয়ে অন্তর্ভুক্ত করবে। সূত্র: বাসস।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









