ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ২:১১:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

বন্যায় মৃত্যু বেড়ে ১১৬

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ১২ জুলাই ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বন্যায় সারাদেশে এখন পর্যন্ত ১১৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, বন্যায় ১৬ হাজার ৯৮১ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১১৬ জনের। এরমধ্যে বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে দুইজন, পানিতে ডুবে ৮৯ জন, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য রোগে ৯ জন মারা গেছেন।

বন্যায় সবচেয়ে বেশি ৬৩ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। ময়মনসিংহ বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ১২ জন এবং ঢাকা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ। এ জেলায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেট জেলায় ১৮ জন, হবিগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ১০ জন, নেত্রকোণায় ১৮ জন, জামালপুরে ৯ জন, ময়মনসিংহে ৬ জন, শেরপুরে ৭ জন, কুড়িগ্রাম ৫ জন, লালমনিরহাটে ৭ জন এবং টাঙ্গাইলে একজনের মৃত্যু হয়েছে।