বরগুনার আমতলীতে বিষমুক্ত কুল চাষ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
বরগুনা জেলার আমতলীতে পতিত জমিতে কুল চাষ করে ভাগ্য ফেরাচ্ছেন যুবকেরা। তাদের চাষ করা কুল বিষমুক্ত হওয়াতে স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা পেয়েছে। বাজারে এই কুলের দরও পাচ্ছেন দ্বিগুণ।
এক যুবক রাসেল জানান, ২০২১ সালের শুরুতে কুষ্টিয়ার মেহেরপুর এলাকার একটি বাগান থেকে সংগ্রহ করেন কাশ্মিরী আপেল কুল, বল সুন্দরী ও ভরত সুন্দরী প্রজাতির কুল গাছ। গাছগুলো রোপণের পর নিজেই পরিচর্যা শুরু করেন। সঠিক পরিচর্যায় গাছগুলো বেড়ে উঠে এ বছর ফল ধরেছে সব গাছে। ২০২২ সালের সিত্রাং এ কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও গাছে-গাছে দুলছে লাল আভা ছড়ানো থোকায়-থোকায় কুল। পাকতে শুরু করায় বিক্রিও করছেন তিনি। আকার ও স্বাদে ভালো হওয়ায় বাজারে রাসেলের বাগানের কুলের চাহিদাও খুব বেশি। প্রথমে ১৫০ টাকা কেজি করে বাজারে বিক্রি শুরু করেন তিনি। এখন ১০০ টাকা দরে বাজারে কুল বিক্রি করছেন রাসেল। এর মধ্যে কিছু কুলগাছ বারোমাসি ফলন দেয় আবার কিছু মৌসুম ভিত্তিক। ফলে সারা বছই তার বাগানে কুল পাওয়া যায়। মৌসুম ভিত্তিক গাছগুলোতে দুমাস আগে থেকে পাকতে শুরু করে কুল। এ বছর কম করে হলেও ১০ টন কুল, বরই উৎপাদন হয়েছে তার বাগানে। এতে তিনি আয় করবেন প্রায় ১০ লাখ টাকা।
অন্যরাও ঝুঁকছেন কুল চাষে। যতই দিন যাচ্ছে কুলের আবাদ ততই বাড়ছে। স্থানীয় বাগানগুলোর কুল বিষমুক্ত। গাছে ফুল আসার পর প্রথম একবার নিম পাতা থেকে উৎপাদিত জৈব বালাইনাশক ব্যবহার করেছেন। কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয়নি। পাখির কবল থেকে কুল রক্ষার জন্য পুরো বাগান জুড়ে টাঙিয়ে দেয়া হয়েছে জাল। তাদের কুলের চাহিদা অনেক বেশি। সেই সঙ্গে বিষমুক্ত ফল পেয়ে নিরাপদে থাকছেন সাধারণ ক্রেতারা। বর্তমানে ঢাকা, বরিশাল, পটুয়াখালী এবং আমতলীর পাইকারি ফল ব্যবসায়ীরা ফল কেনার জন্য ভিড় করছেন।
আমতলীর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিএম রেজাউল করিম জানান, আমাদের পরামর্শে কুলবাগান তৈরি করে বেকার যুবকেরাএখন স্বাবলম্বী। অনেক বেকার যুবক নিজেদের কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হচ্ছেন। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এ কুলের আবাদ করলে চাষিরা একদিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। অপরদিকে পুষ্টিকর ফলের চাহিদাও পূরণ হবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








