ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৯:২৪:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

বরফ ঘষলেই দূর হবে ত্বকের সব সমস্যা 

লাইফস্টাইল ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৭ পিএম, ২৯ অক্টোবর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ত্বকের যত্নে নানা উপাদান ব্যবহার করি আমরা। এর কোনটি ত্বক থেকে দাগ দূর করে। কোনটি ত্বক করে উজ্জ্বল। আমাদের প্রায় সবার বাসাতেই থাকে বরফ। ঘরোয়া এই উপাদানটি কিন্তু ত্বকের অনেক সমস্যা দূর করে সহজে। 

ত্বকে বরফ ঘষলে কী কী উপকার মেলে। চলুন জানা যাক বিস্তারিত- 

ত্বক মসৃণ ও চকচকে রাখে 

ত্বকের জন্য অত্যন্ত উপকারী উপাদান বরফ। এটি ত্বকের অযাচিত ছিদ্র দূর করতে পারে। ত্বককে মসৃণ ও চকচকে রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে বরফ। 

ব্রণ সমস্যা দূর করে

ব্রণ সমস্যা কমাতে দারুণ কাজ করে বরফ। যাদের মুখে প্রচুর ব্রণ রয়েছে তারা নিয়মিত বরফ দিয়ে ফেসিয়াল করতে পারেন। উপকার পাবেন। 

ট্যান দূর করে 

রোদে পুড়ে ত্বক কালো হয়ে গেছে? ভরসা রাখুন এক টুকরো বরফে। বাইরে থেকে এসে মুখে বরফ ঘষুন। পোড়াভাব দূর হবে দ্রুত। 

রক্ত চলাচল বাড়ায় 

মুখে বরফ ঘষলে ত্বকে ভালোভাবে রক্ত চলাচল করতে পারে। ত্বকের যেকোনো সমস্যা সহজে দূর হয় এতে।