বরিশালে পারিবারিক সবজি বাগান, বদলে গেছে জীবন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৭ অক্টোবর ২০২৩ শুক্রবার
বরিশালে পারিবারিক সবজি বাগান, বদলে গেছে জীবন
বরিশালে বিভিন্ন উপজেলার গ্রামগুলোতে বসতবাড়ির আঙ্গিনায় অনাবাদি ও পতিত জমিতে পারিবারিক পুষ্টি সবজি বাগান করে বদলে যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রাম ও বিল্ববাড়ি ব্লক-এর পর্ব বিল্ববাড়ি, আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রাম, বাবুগঞ্জ উপজেলার মাধপপাশা ইউনিয়নসহ হিজলা উপজেলার বিভিন্ন গ্রামে পারিবারিক পুষ্টি সবজি বাগান তৈরির মাধ্যমে বদলে যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, প্রতিটি ইঞ্চি হোক পুষ্টি ভান্ডার। কোন অংশ পতিত না রেখে বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারেন। এতে পুষ্টি চাহিদা পূরণের সাথে সাশ্রয় হবে অর্থ। পাবেন বিষমুক্ত সবজি। শুধু শীতকালেই নয়, সারা বছর চাষ করতে পারেন এ সবজি, সবজি অধিকাংশ জাতগুলো এখন সারা বছর ব্যাপী চাষ করা যায়। পাশাপাশি যারা ছাদ বাগানী আছেন তারাও চাইলে টবে সবজি চাষ ও আদা চাষসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করতেন পারেন। এ সব সবজির মধ্যে রয়েছে, লাউ, বরবটি, শশা, ফুলকপি, বাঁধাকপি, করল্লা, পেঁপে, মিষ্টি কুমরা, লাল মুলা, কাঁচা মরিচ, বেগুন, পিয়াজ, লাল শাক, ছিমসহ বিভিন্ন সবজি। এসব সবজি চাষে খরচও অনেক কম। এ সকল চাষাবাদে মাঝে মধ্যে জৈবসার ব্যবহার করা যেতে পারে।
এ বিষয়ে জেলার সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের নারী কৃষাণী মঞ্জুরানী ও সদর উপজেলার পর্ব বিল্ববাড়ি গ্রামের মো. সেকেন্দার চৌধুরী বলেন, তারা নতুন এ পদ্ধতিতে নিজের বাড়ীর আশেপাশে বিভিন্ন ধরনের তরিতরকারি, শাক ও ফলমূল চাষাবাদ করে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি টাকাও রোজগার করছেন।
এসব প্রান্তিক কৃষান-কৃষাণী আরো বলেন, বসতবাড়ির আঙ্গিনায় অনাবাদি, পতিত ও পরিত্যক্ত জায়গায় সবজি ও ফল চাষ করে বর্তমানে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এছাড়া সবজি বা তরিতরকারির যে দাম, তাতে প্রতিদিন সবজি কিনে খাওয়া সম্ভব ছিল না। কিন্তু নতুন এ প্রযুক্তিতে সবজি চাষ করে বর্তমানে এখন নিজেরা খেতে পারছে।
বাবুগঞ্জ উপজেলার একাধিক কৃষাণী জানান, এ ধরনের চাষাবাদে কোন রকম কীটনাশক ব্যবহার না করে, শুধুমাত্র ভার্মি কম্পোষ্ট সার ও জৈব বালাইনাশক পদ্ধতি অবলম্বন করে এ পুষ্টি বাগান প্রকল্পের মাধ্যমে তারা লাউ, মিষ্টি কুমড়া, কলমি শাক, লাল শাক, বেগুন ও কাঁচা-মরিচ আবাদ করে আসছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শওকত ওসমান বলেন, এ প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত উপজেলাগুলোর প্রায় বেশির ভাগ কৃষাণ/ কিষাণী পুষ্টি বাগান করা এবং খাদ্য নিরাপত্তা অর্জন সম্পর্কিত নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করছেন।
প্রশিক্ষণকালীন সময়ে তারা যেসব বীজ বা চারা পেয়েছে, তা দিয়ে প্রশিক্ষণ প্রাপ্ত কৃষাণ/কিষাণীরা, তাদের বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান চাষ করছেন।
অতিরিক্ত পরিচালক আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের ফলে, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং দারিদ্রতা হ্রাসসহ পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের মাধ্যমে বসতবাড়িতে আদর্শ পুষ্টি বাগান স্থাপিত হবে এবং নতুন প্রযুক্তিরও সম্প্রসারণ হবে।
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা



