বরিশালে বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে তিন নারীসহ নিহত ৬
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ২২ মার্চ ২০১৯ শুক্রবার
হাসপাতালে স্বজনদের আহাজারি, ছবি: সংগৃহীত
বরিশালের বাবুগঞ্জ উপজেলার তেতুঁলতলা এলাকায় বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। হতাহতরা সবাই মাহেন্দ্র যাত্রী। আহতদের বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- ঝালকাঠির বাসিন্দা ও বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) মাস্টার্সের গণিত প্রথম বর্ষের ছাত্রী শীলা হালদার (২৪), বাকেরগঞ্জের ইউনুস সিকদারের ছেলে ও নগরীর নথুল্লাবাদ এলাকার বাসিন্দা রং মিস্ত্রি মানিক সিকদার (৪০), নগরীর ২৯ নম্বর ওয়ার্ডস্থ কাশিপুর এলাকার এনছাফ আলীর ছেলে অটোরিকশাচালক খোকন (৩৫), বরিশালের কাশিপুরের গণপাড়া এলাকার ইদ্রিস খানের ছেলে মাহেন্দ্রাচালক সোহেল (২৫), মাধবপাশা দূর্গাসাগর এলাকার পারভীন বেগম (৩০) ও ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারী।
বরিশাল বিমানবন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, বানারীপাড়া থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মাহেন্দ্রর মুখোমুখি সংষর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
হতাহতদের উদ্ধারকারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইউনুস আলী জানিয়েছেন, মাহেন্দ্রটি যাত্রী নিয়ে বানারীপাড়া থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিলো। পথিমধ্যে গরিয়ারপাড় এলাকাধীন তেতুলতলা নামক স্থানে বানারীপাড়াগামী ‘দুর্যয় পরিবহন’ নামক একটি যাত্রীবাহী বাস মাহিন্দ্রকে ধাক্কা দিলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই কলেজ ছাত্রী শীলার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান। এসময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মানিক ও খোকনকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫০ বছর বয়সী অজ্ঞাত আরো এক নারী ও মাহেন্দ্রচালক সোহেল। বাকি আহতদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, দুর্ঘটনায় কবলিত বাসটি রাস্তার উপরে পড়ে থাকায় বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কে আধা ঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ ছিলো।
পরে ফায়ার সার্ভিসের সহায়তায় বাসটি উদ্ধার করা হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে বাসচালককে খুঁজে পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাস ও মাহেন্দ্র পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
-জেডসি
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত




