বর্ষবরণে স্বামীর মোটরসাইকেলে শুধুই স্ত্রী বসবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
১৪ এপ্রিল (রবিবার) বাংলা নববর্ষ ১৪২৬। আর পহেলা বৈশাখে মোটরসাইকেলে চালকরা স্ত্রী ছাড়া অন্য কোনও আরোহী বহন করত পারবে না এমনি বিশেষ নির্দেশনা জারি করেছে সিলেট মহানগর পুলিশ।
পহেলা বৈশাখে আইনশৃঙ্খলা বাহিনী বাংলা বর্ষবরণে উৎসবে নির্বিঘ্ন করার জন্য সিলেটে জুড়ে নিরাপত্তা ছক চূড়ান্ত করেছে। ইতোমধ্যে মহানগর পুলিশের পক্ষ থেকে সিলেটবাসীর জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয়েছে। এসব নির্দেশনার বাইরে কেউ কোনও অপচেষ্টা করলে সাথে সাথে আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে নির্দেশনাও দেয়া হয়েছে।
এদিকে সিলেটে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠান চলার সময়ে মঞ্চের আশপাশে থাকবে র্যাবের সাদা পোশাকের গোয়েন্দা টিমের সদস্যরা।
নববর্ষের আগের দিন আজ শনিবার থেকে পুলিশের কর্মকর্তারা নগরজুড়ে তল্লাশি অভিযান চালাবে। এছাড়া মহানগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে থাকবে পুলিশের বিশেষ নিরাপত্তা চৌকি। সার্বিক অবস্থা তদারকির করার জন্য থাকবে গোয়েন্দা সংস্থার বেশ কয়েকটি ইউনিট। মহানগরী এলাকায় সব রকমের বর্ষবরণের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে পুলিশ।
এদিকে, মহানগর পুলিশের ৬টি থানাকে নিজ নিজ এলাকার নিরাপত্তা জোরদারের পাশাপাশি অনুষ্ঠান চলাকালীন সময়ে সার্বিক নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা জানান, সিলেট মহানগরীর বাসিন্দাদের সর্তক করার জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয়েছে। পহেলা বৈশাখের দিন কোনও ধরণের আতশবাজি ও পটকা ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারবে না। পুলিশের নির্দেশনার বাইরে কেউ যদি কোনও কাজ করে থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অনুষ্ঠানস্থলে ব্যাগ, পোটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এই জাতীয় কোনও বস্তু বহন না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া খোলা ট্রাকে বাদ্যযন্ত্র বা সাউন্ড বক্স নিয়ে মহানগর এলাকায় প্রবেশ করতে পারবে না।
সিলেট মহানগর পুলিশের দেয়া এই সব নির্দেশনা রবিবার (১৪ এপ্রিল) রাত পর্যন্ত বলবৎ থাকবে।
-জেডসি
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি



