ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২:২৩:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

বলিউডের রিমিক্স নিয়ে মর্মাহত লতা মঙ্গেশকর

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৩১ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

লতা মঙ্গেশকর

লতা মঙ্গেশকর

আবারও বলিউড গানের রিমিক্স  নিয়ে দুঃখপ্রকাশ করলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তার গাওয়া এক কালজয়ী গানের রিমিক্স ভার্সান নিয়ে তিনি যে একেবারেই খুশি নন, তা স্পষ্টভাবে জানিয়ে দিলেন।
 
 
কিংবদন্তি  পাকিজা ছবির চলতে চলতে গানই নতুন করে গেয়েছেন আতিফ আসলাম। মিত্র নামের একটি নতুন বলিউড ছবির জন্য আতিফ এই গান গেয়েছেন। আতিফের ওই গান নিয়েই মুখ খুললেন লতা।
 
 
তিনি বলেছেন, তিনি শুনতে চান না ওই গান। পুরনো গানের এই রিমিক্স করার ট্রেন্ড তার খারাপ লাগে। তিনি আরো বলেছেন, তিনি শুনেছেন গানের কথাও বদলে দেওয়া হয় রিমিক্স ভার্সানে। 
 
 
কার অনুমতিতে এসব হয় সে নিয়েও প্রশ্ন তুলেছেন সুরসম্রাজ্ঞী। সুরকার এবং গীতিকারদের সৃজনশীলতা নিয়ে এভাবে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই বলেও প্রতিবাদ জনিয়েছেন এই সংগীতশিল্পী।


এদিকে লতার সাথে মুখ খুলেছেন বলিউডের আরেক সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। সত্যমেব জয়তে ছবিতে অলকার গাওয়া দিলবর দিলবর গানটি রিমিক্স করা হয়েছে।
 
 
এ নিয়ে অলকা বলেন, কেন ওরা নতুন কোনো গান বানান না।একটা সুপারহিট গানকে ব্যবহার করে তা বিকৃত করে গান বানান এবং বলেন যে, কত জনপ্রিয় হয়েছে গান।


তিনি আরো বলেন, তাদের পুরনো গান নিয়ে এসব করা হচ্ছে। কিন্তু নতুনদের ঔদ্ধত্য দিন দিন বেড়েই চলেছে। এখন ওরা লতাজির গানের সঙ্গেও এমনটা করছেন।

সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস