বলিউড অভিনেত্রী: বিদ্যার দৌড়ে কার আগে কে!
আপডেট: ০২:০৭ পিএম, ১১ আগস্ট ২০১৫ মঙ্গলবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : যদি ভেবে থাকেন আপনার প্রিয় বলিউড অভিনেত্রীরা কেবল অভিনয়েই দক্ষ, পড়াশোনায় ততটা নয়- তাহলে ভুল করবেন। বলিউডের অনেক অভিনেত্রী অন্যান্য পেশার অনেকের চাইতে অনেক বেশি শিক্ষিত। তবে শিক্ষায় উচ্চ ডিগ্রি নিলেও ক্যারিয়ার হিসেবে বলিউডকেই বেছে নিয়েছেন। জেনে নিন বলিউডের ১০ অভিনেত্রীর পড়ালেখার খবর।
বিদ্যা বালান: অভিনেত্রী বিদ্যা বালান সিনে পর্দায় যেমন তার অভিনয়ের প্রতিভা দেখিয়ে চলেছেন তেমনি পর্দার পেছনেও তিনি প্রতিভাবান। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সমাজবিজ্ঞানে ব্যাচেলর ডিগ্রি এবং মুম্বাই ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন বিদ্যা বালান।
কারিনা কাপুর: যারা কারিনা কাপুরকে শুধু একজন অভিনেত্রী হিসেবে ভেবে থাকেন, তারা শুনলে আশ্চর্য হবেন যে, তিনি খুবই উচ্চ শিক্ষিত একজন রমনী। মুম্বাইয়ের মিথিবাই কলেজ থেকে তিনি কমার্সে ২ বছর অধ্যায়ন করেছেন, যা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভাসির্টি থেকে মাইক্রোকম্পিউটার বিষয়ে একটি গ্রীষ্মকালীন কোর্সের অর্ন্তভুক্ত। এ ছাড়াও তিনি মুম্বাইয়ের গর্ভমেন্ট ল কলেজ থেকে আইন বিষয়ে এক বছরের ডিগ্রি নিয়েছেন।
সোনম কাপুর: বলিউডের অন্যতম সেরা ফ্যাশন আইকন হিসেবে পরিচিত অভিনেত্রী সোনম কাপুর কলেজ জীবন সম্পন্ন করেছেন সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অব সাউথ ইস্ট এশিয়া থেকে। ইকোনোমি এবং পলিটিক্যাল সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেছেন ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে।
জেনেলিয়া ডি সুজা: অভিনেত্রী জেনেলিয়া কেবল ভারতের রাজ্য পর্যায়ের একজন স্পিন্টার বা জাতীয় পর্যায়ের একজন ফুটবলারই নয়, এই অভিনেত্রী ম্যানেজমেন্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেছেন সেন্ট অ্যান্ড্রুজ কলেজ থেকে। এতেও যদি অবাক না হোন, তাহলে শুনুন, তিনি তার প্রথম সিনেমার শুটিং করার সময়ই তার ব্যাচেলার ডিগ্রি সম্পন্ন করার ব্যাপারে দৃঢ় ছিলেন।
প্রীতি জিনতা: বলিউডের পর্দায় হতে পারে প্রীতি জিনতে খুবই আকর্ষণীয় কিন্তু তার চেয়ে বেশি আকর্ষণের বিষয় হচ্ছে, প্রীতি মাস্টার্স ডিগ্রি নিয়েছেন ক্রিমিনাল সাইকোলোজি বিষয়ে। অর্নাস সম্পন্ন করেছিলেন ইংরেজি বিষয়ে।
পরিনীতি চোপড়া: পরিনীতির পরিকল্পনা ছিল বলিউডে নাম কামাতে না পারলে ব্যাংকার হিসেবে প্রতিষ্ঠিত হবেন। বিজনেস, ফিন্যান্স এবং ইকোনোমি বিষয়ে তার তিনটি অনার্স ডিগ্রি রয়েছে ইংল্যান্ডের ম্যানচেষ্টার বিজনেস স্কুল থেকে।
লারা দত্ত: আত্মবিশ্বাস এবং স্মার্টনেসের কারণে ২০০০ সালে লারা দত্ত জিতেছিলেন বিশ্ব সুন্দরীর মুকুট। তাই ভক্তদের এটা খুব একটা অবাক হয়তো করবে না যে, লারা মুম্বাই ইউনিভার্সিটি থেকে ইকোনোমিক্স এবং কমিউনিকেশন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারী। এই অভিনেত্রী ফ্রেঞ্চ, পাঞ্জাবি এবং কান্নারা ভাষায় কথা বলায় দক্ষ।
মিনিশা লাম্বা: বলিউডের অভিনেত্রী হিসেবে সুযোগ পাওয়ার আগে, মিনিশা লাম্বা সাংবাদিক হতে ইচ্ছুক ছিলেন। সেজন্য সেরকমভাবেই তিনি পড়ালেখা চালিয়ে নিয়ে গেছেন। এই অভিনেত্রী দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ বিষয়ে ডিগ্রি নিয়েছিলেন।
সোহা আলী খান: নামের পদবী ‘খান’ হলেও, এই অভিনেত্রী অন্যান্য খানদের মতো বলিউডের নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি। অবশ্য সাফল্যের ক্ষেত্রে তার পড়ালেখা ভিন্ন কথা বলে। কেননা তিনি অক্সফোর্ডের বলিওল কলেজে মর্ডান হেস্টোরি বিষয়ে অধ্যায়ন করেছেন। ইন্টারন্যাশনাল রিলেশন বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন লন্ডন স্কুল অব ইকোনোমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে।
অ্যামিশা প্যাটেল: রেস টু সিনেমায় অপদার্থ সেক্রেটারীর ভূমিকা অ্যামিশা অভিনয় করলেও, বাস্তব জীবনে কিন্তু তিনি কোনো প্রতিষ্ঠানের আয় বাড়াতে ব্যাপক ভূমিকা রাখতে পারেন। কেননা এই অভিনেত্রী ম্যাসাচুসেটসের মেডফোর্ডের টাফ্টস ইউনিভার্সিটি থেকে ইকোনোমিক্সসে গোল্ড মেডেলধারী। এ ছাড়াও বোস্টন ইউনিভার্সিটি থেকে বায়ো-ইঞ্জিনিয়ারিংয়ে তার ডিগ্রি রয়েছে।
১১.০৮.২০১৫
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











