বশেমুরবিপ্রবিতে ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ছাত্রী বহিষ্কার কাণ্ডে এবার ফাঁসতে বসেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নাসির উদ্দিন। যৌন কেলেঙ্কারি, দুর্নীতিসহ নানা অপরাধে অভিযুক্ত এই ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ফের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এরআগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগ চেয়ে শ্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গেলো ১১ সেপ্টেম্বর আইন বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ডেইলি সান পত্রিকার প্রতিনিধি ফাতেমা- তুজ-জিনিয়াকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কারের প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা আন্দোলন শুরু করে।
পরে দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে বুধবার জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এনিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এবং তারা রাত সাড়ে ৯টায় হল থেকে বের হয়ে আন্দোলন শুরু করে।
আন্দোলনকারীরা এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগ চেয়ে শ্লোগান দিতে থাকে। রাতে সাময়িকভাবে বিক্ষোভ স্থগিত করে।
শিক্ষার্থীদের অভিযোগ, গত এক বছরে অন্তত ২৭ জন শিক্ষার্থীকে তুচ্ছ কারণে বহিষ্কার করেছেন এই ভিসি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএনপি প্যানেলের সাবেক এই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের নানা রকম দুর্নীতি ও যৌন কেলেঙ্কারিতেও অভিযুক্ত। অবিলম্বে তিনি পদত্যাগ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে সহকারী প্রক্টর মো. হাফিজুর রহমান জানান, এই আন্দোলনের পিছনে রাজনৈতিক প্রভাব থাকতে পারে। শিক্ষার্থীদের সাথে প্রশাসন খুব দ্রুত বসে বিষয়টির সমাধান করবে।
-জেডসি
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ৩ দশক পর ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







