ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২৩:৩২:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন : স্পিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩৭ পিএম, ২০ জানুয়ারি ২০১৮ শনিবার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনায় দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যগুলোর প্রতি আহবান জানিয়েছেন।


আজ শুক্রবার তিনি গুলশানে এসএ টেলিভিশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।


এসএ টিভির ম্যানেজিং ডাইরেক্টর সালাহউদ্দিন আহমেদ, পরিচালক নূরে আলম রুবেল এবং চিফ অপারেশন অফিসার সৈয়দ সালাউদ্দিন জাকিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।


এসএ টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্পিকার এ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারি,শিল্পী ও কলা কুশলীদের শুভেচ্ছা জানান।