ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:৪২:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল

বাংলাদেশসহ ৩১ দেশের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করল কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৬ এএম, ২ আগস্ট ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস সংক্রমণের উচ্চঝুঁকি মোকাবিলায় বাংলাদেশসহ ৩১টি দেশের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শনিবার থেকে বন্ধের এ তথ্য জানিয়েছেন দেশটির সিভিল অ্যাভিয়েশনের মহাপরিচালক। এ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে বাংলাদেশ ছাড়াও ভারত, ইরান, চীন, ব্রাজিল, কলম্বিয়া, আর্মেনিয়া, ফিলিপিন্স, সিরিয়া, স্পেন, সিঙ্গাপুর, বসনিয়া ও হার্জগোভিনার নাম রয়েছে।

শ্রীলংকা, নেপাল, ইরাক, ম্যাক্সিকো, ইন্দোনেশিয়া, চিলি, পাকিস্তান, মিশর, লেবানন, হংকং, ইতালি, উত্তর ম্যাসেডোনিয়া, মালদোভা, পানামা, পেরু, সার্বিয়া, মন্টেনেগ্রো, ডোমেনিয়ান রিপাবলিক ও কসোভোর নামও রয়েছে এই তালিকায়।  

অল্প পরিসরে বাণিজ্যিক ফ্লাইট চালুর ঘোষণা দেয়ার দিনই কুয়েত এই নিষেধাজ্ঞা আরোপ করল। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর সক্ষমতার ৩০ শতাংশ নিয়ে বাণিজ্যিক ফ্লাইট চালু করবে। যা ধীরে ধীরে বাড়ানো হবে। মিশরের জাতীয় বিমান সংস্থা ইজিপ্টএয়ারও ভূমধ্যসাগরীয় অঞ্চলে অর্ধেক পরিসরে বিমান চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে।    

কুয়েতে ৬৭ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এ পর্যন্ত এই মহামারিতে ৪০০ জনের মৃত্যু হয়েছে।

-জেডসি