বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার প্রশংসা গ্রিস প্রধানমন্ত্রীর
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ এএম, ১৯ মার্চ ২০২২ শনিবার
ফাইল ছবি
বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা বিনিময়ের সময় গ্রিসের প্রধানমন্ত্রী এ প্রশংসা করেন।
শুক্রবার (১৮ মার্চ) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১০ মিনিট টেলিফোনে কথা বলে এ প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের কাছ থেকে ফোন পেয়েছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা বিনিময় করেছেন তারা।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা গতবছর পালিত হেলেনিক রিপাবলিকের দ্বিশতবার্ষিকী উপলক্ষে গ্রিক প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। কথোপকথনের সময় দুই নেতা অভিমত ব্যক্ত করেন যে, বাংলাদেশ এবং গ্রিসের মধ্যকার সম্পর্ক জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে অভিন্ন মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত।
দুই প্রধানমন্ত্রী উভয় দেশের অর্থনীতি ও সমাজে গ্রিসে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্বীকার করেন। একই সঙ্গে ২০২২ সালের ফেব্রুয়ারিতে উভয় পক্ষের মধ্যে অভিবাসন ও আসা-যাওয়ার বিষয়ে সমঝোতা স্বাক্ষরিত হওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন।
টেলিফোনে আলাপকালে দুই দেশের প্রধানমন্ত্রী বাণিজ্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন। তারা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় একে অপরের প্রার্থীতাকে সমর্থন করতে সম্মত হন।
বাংলাদেশে ভ্যাকসিন প্রদান করার জন্য প্রধানমন্ত্রী ‘টিম ইউরোপ’কে ধন্যবাদ জানান। এ সময় দুই নেতা নিয়মিত সাংস্কৃতিক আদান-প্রদান এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করেন। গ্রিসের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে এথেন্স সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গ্রিক প্রধানমন্ত্রীকে শিগগির বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











