বাংলাদেশের কিশোরীদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ১১:০৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৭ রবিবার
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের প্রথম আসরের শিরোপা জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক পৃথক বার্তায় তারা বাংলাদেশের কিশোরীদের এ সফলতায় অভিনন্দন জানান।
আজ এক বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনে দলের খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, মহিলা ফুটবল দল আগামী দিনগুলোতেও তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের প্রথম আসরের শিরোপা জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বাংলাদেশ দল সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়দের খেলা ও দলগত নৈপুণ্য দেখে সারা জাতি গর্ববোধ করছে।’ বাংলাদেশ মহিলা ফুটবল দলের এই বিজয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশীপের আসরে দুইবারের পর এবারের সাফের গ্রুপ পর্বে ভারতকে হারায় বাংলাদেশ। তাই টানা তিনবারের জয়ের পরে আজও ফাইনালে বাংলাদেশ দল ভারতকে হারায়।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











