বাংলাদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান শারমিন সুপ্তা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪১ এএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
পুরুষ ক্রিকেট যখন ধীরে ধীরে তলানীর দিকে নামছে, নারী ক্রিকেট তখন ধীরে ধীরে পাদপ্রদীপের আলোয় উঠে আসছে। রোববার পাকিস্তানের মত শক্তিশালী দলকে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছে নিগার সুলতানার দল।
এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষেও দুর্দান্ত খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সবচেয়ে বড় কথা, এই ম্যাচে রীতিমত ইতিহাস সৃষ্টি করেছেন নারী ক্রিকেট দলের ব্যাটার শারমিন আক্তার সুপ্তা।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথম কোনো সেঞ্চুরির দেখা পেলেন সুপ্তা। সে সঙ্গে নাম লিখে ফেললেন ইতিহাসে। পুরুষ দলে যেমন প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম উঠে আসবে মেহরাব হোসেন অপির, তেমনি নারী ক্রিকেটেও প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে উঠে আসবে শারমিন আক্তার সুপ্তার নাম।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪১ বলে ১৩০ রান করে অপরাজিত থাকেন সুপ্তা। ১১টি বাউন্ডারি দিয়ে নিজের ইনিংস সাজান তিনি।
এর আগে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল সালমা খাতুন এবং রুমানা আহমেদের। ভারতের বিপক্ষে ২০১৩ সালে আহমেদাবাদে অপরাজিত ৭৫ রান করেছিলেন সালমা খাতুন।
পরের ম্যাচে একই প্রতিপক্ষের বিপক্ষে একই ভেন্যুতে রুমানাও করেছিলেন ৭৫ রান। এ দু’দি ইনিংসই এতদিন ছিল বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। এবার এ দু’টিকে ছাড়িয়ে শারমিন আক্তার সুপ্তা ছুঁয়ে ফেলেন তিন অংকের ঘর।
বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শারমিন আক্তার সুপ্তার অপরাজিত ১৩০ রানের ওপর ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে ৩২২ রান।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল











