বাংলাদেশের ফুটবলের উন্নতিতে সন্তোষ প্রকাশ ফিফা সভাপতির
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫২ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ফুটবলের ক্রমাগত উন্নতিতে সন্তোষ প্রকাশ করে ঢাকায় সফররত বিশ্ব ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জিয়ানি ইনফান্তিনো বলেছেন, বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ফিফার সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ফিফার সঙ্গে অব্যাহতভাবে যোগাযোগ রাখার পরামর্শ দেন তিনি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই কথা বলেন ফিফা সভাপতি। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই নিয়ে অবহিত করেন।
প্রধানমন্ত্রী ফিফা সভাপতিকে জানান, সরকার সারাদেশে ফুটবলসহ অন্যান্য খেলার উন্নয়ন করার জন্য উপজেলা পর্যায়ে ৪৯২ মিনি স্টেডিয়াম নির্মাণ করছে। বাংলাদেশে স্কুল পর্যায়ে ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলার প্রতিযোগিতা আয়োজন করা হয়। যাতে অনেক শিশুর ফুটবলসহ অন্যান্য খেলাধুলায় আরো মনযোগী হয়।
নিজের পরিবারের খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার ভাই শেখ কামাল আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন।
এর আগে ফিফার পক্ষ থেকে শেখ হাসিনার নাম লেখা নীল রংয়ের একটি ১০ নাম্বার জার্সি প্রধানমন্ত্রীকে উপহার দেন ইনফান্তিনো। প্রধানমন্ত্রীও ইনফান্তিনোর নাম খেলা লাল সবুজ বাংলাদেশ দলের একটি জার্সি উপহার দেন ফিফা সভাপতিকে।
এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান; যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল; বাফুফে সভাপতি মো. সালাউদ্দিন; সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।
-জেডসি
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











