ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৯:৪৩:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

বাংলাদেশে করোনা গোষ্ঠী সংক্রমণ পর্যায়ে: হু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বাংলাদেশে করোনাভাইরাস এখনও গোষ্ঠী সংক্রমণ পর্যায়ে রয়েছে বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভাইরাসটি এমনভাবে ছড়াচ্ছে, যার উৎস জানা সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক এই সংস্থাটির দক্ষিণপূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং সংবাদ মাধ্যমের কাছে এই অভিমত ব্যক্ত করেছেন। তিনি এটাও বলেছেন, বাংলাদেশে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে এমন কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। -ভয়েস অব আমেরিকা

ড. পুনম ক্ষেত্রপাল সিং ভাইরাসের গতি প্রকৃতি বিশ্লেষণ করে বলেছেন, স্থানীয় পর্যায়ে ভাইরাসটি কার্যকর রয়েছে। নিয়মিত পর্যালোচনা জারি রাখা জরুরি। এই ভাইরাস মোকাবিলায় নিরাপত্তামূলক ব্যবস্থায় শিথিলতা দেখানোর কোনো সুযোগ নেই। রোগ প্রতিরোধে বাংলাদেশ সরকারের বেশকিছু পদক্ষেপের প্রশংসা করেন এই বিজ্ঞানী। তিনি বলেন, সরকারের সমন্বয়, আগেভাগে রোগ শনাক্তকরণ, স্বাস্থ্যগত ও অন্যান্য সংশ্লিষ্ট পদক্ষেপ সুফল এনে দিয়েছে। এসব পদক্ষেপ সংক্রমণ ছড়িয়ে পড়ার হার এবং চিকিৎসা সহায়তা দরকার এমন নতুন সংক্রমিত রোগীর সংখ্যা সীমিত পর্যায়ে রাখতে সহায়তা করেছে। যার ফলে স্বাস্থ্য ব্যবস্থার ওপর তেমন চাপ সৃষ্টি করেনি।

ড. পুনম বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে সংক্রমিত রোগীর সংখ্যা কমার পর আবার তা বাড়তে শুরু করেছে। তাই এটা বলা যাচ্ছে না, করোনা পরিস্থিতি কোনো জায়গাতেই নিয়ন্ত্রণে চলে এসেছে। ওদিকে বাংলাদেশে সংক্রমণের হার প্রতিদিনই কমছে।

-জেডসি