‘বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সব বিএনপির সময়েই হয়েছে’
সালথা (ফরিদপুর) প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৯ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, জনগণের জন্য বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সব বিএনপির সময়েই হয়েছে।
তিনি বলেন, আমরা প্রতিজ্ঞা করতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোনো গুম-খুন হবে না। কেউ মিথ্যা মামলায় জেলে যাবে না। আর কোনো নারী ধর্ষিত হবে না। আমরা বাংলাদেশের মাটিতে একটি নতুন রাজনীতি ও নতুন দিগন্ত দেখতে চাই। এই নতুন দিগন্তের সূচনা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করতে হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাইপাস সড়ক মোড়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ আরও বলেন, এই দেশে একটি স্বচ্ছ সংসদ চাই। সেই সংসদের এমপিরা জনগণের চাওয়া-পাওয়া ও বাংলাদেশের জন্য কাজ করবে। কোনো দেশের হয়ে কাজ করবে না। ষড়যন্ত্র এখনো চলছে, যাতে বাংলাদেশে কোনো নির্বাচন না হয়। ষড়যন্ত্র চলমান আছে, বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য। তাই আমাদের সকলকে সাবধান থাকতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা-বার্ষিকীর গুরুত্ব তুলে তিনি বলেন, আমার সামনে শতশত মানুষ আছেন, যারা শহীদ জিয়াকে দেখে নাই এবং যারা খালেদা জিয়াকে চেনেন না। তাদেরকে বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানতে হবে। যার জন্য আমরা প্রতি বছর এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করি। কারণ এই প্রকৃত ইতিহাস গত ১৭ বছরে ধ্বংস করা হয়েছে। প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী না, এই দিনটি হচ্ছে বাংলাদেশের নবজাগরণ ও নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার দিন। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দিন।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে যত ভালো কাজ ও যত উন্নয়ন হয়েছে, সব বিএনপির সময় হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা দিয়ে শুরু করেছিলেন এখন তারেক রহমান দিয়েছেন ৩১ দফা। যে ৩১ দফার মধ্যে আছে, যদি বিএনপি জনগণের ভোটে আগামী নির্বাচনে জয়লাভ করে তাহলে প্রথম ১৮ মাসে ১ কোটি যুবককে চাকুরী দিবে। শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রত্যেকটি সুবিধা যাতে বাংলাদেশের জনগণ সমানভাবে পায় সেই উদ্যোগের কথা বলা আছে।
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহীন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর প্রমুখ।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





