ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৯:০৭:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

বাংলাদেশ ও ভুটানের মধ্যে ৫ সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৯ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অভ্যন্তরীণ নৌপথ, স্বাস্থ্য, কৃষি, পর্যটন ও জনপ্রশাসনে প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতা জোরদার করার জন্য বাংলাদেশ এবং ভুটানের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার পর এ চুক্তি স্বাক্ষরিত হয়। সেই সময় দুদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও ভুটানের মধ্যে পাঁচটি এমওইউ সই করা হয়।

দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে পরিবহন এবং ট্রানজিট কার্গো চলাচল করার জন্য অভ্যন্তরীণ নৌপথ ব্যবহারের বিষয় নিয়ে ‘দ্যা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)’ বিষয়ক একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশের নৌ পরিবহন সচিব মো. আবদুস সামাদ ও ভুটানের অর্থ মন্ত্রণালয়ের সচিব দাশো ইয়েশি ভাংদি।

বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং র‌য়্যাল গভর্নমেন্ট অব ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আশাদুল ইসলাম ও ভুটানের স্বাস্থ্য সচিব ড. উগেন দফু।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এবং ভুটানের কৃষি ও বন মন্ত্রণালয়ের কৃষি বিভাগের মধ্যে এমওইউ সই করেছেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. মো. কবির ইকরামুল হক ও ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সোনম তোবদেন রাবগি।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষীক বৈঠকে বসেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। টাইগার গেটে তাকে স্বাগত জানান শেখ হাসিনা।

এদিকে আজ সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত নৈশভোজে যোগদান করবেন লোটে শেরিং।

বাংলা নববর্ষের প্রথম দিন রবিবার ভুটানের প্রধানমন্ত্রী রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারা আয়োজিত বর্ষবরণের সাংস্কৃতিক আয়োজনে যোগ দেবেন। একইদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং সেখানকার পুনর্মিলনীতে যোগ দেবেন ও ভাষণ প্রদান করবেন। পরে ওইদিন বিকালে রাজধানীতে ফেরার পর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া সফরকালীন ভুটানের প্রধানমন্ত্রী বিমসটেক সচিবালয় ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস পরিদর্শন করবেন। তিন দিনের সফর শেষ করে ১৫ এপ্রিল তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

গত শুক্রবার ঢাকায় পৌঁছান লোটে শেরিং। শুক্রবার ঢাকায় এসেই বঙ্গবন্ধু প্রতিকৃতি ও জাতীয় সৃতিসৌধে শ্রদ্ধা জানান ভুটানের প্রধানমন্ত্রী। বিকালে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক মতবিনিময় করেন তিনি।


-জেডসি