বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৯ এএম, ১৭ জুলাই ২০২৩ সোমবার
ফাইল ছবি
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয় পেয়েছে বাংলাদেশ দল। যার সুবাদে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে টাইগাররা। আফগানদের বিপক্ষে প্রথমবার সিরিজ জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে আফগানরা। এরপর ডিএলএস পদ্ধতিতে ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় সাকিব আল হাসানের দল।
এক শুভেচ্ছা বার্তায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় করায় জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই সাথে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপসহ ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান।
উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতলেও চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হারে প্রথমবার সিরিজ হারের পর অবশ্য শেষ ওয়ানডেতে জয় পেয়েছিল টাইগাররা। তাতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ খোয়াই বাংলাদেশ। এর আগে ঢাকায় একমাত্র টেস্ট ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিকরা।- বাসস
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম