বাংলাদেশ চায় রোহিঙ্গারা ফেরত যাক : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৩১ পিএম, ২৭ জুলাই ২০১৮ শুক্রবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা মানবিক কারণে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। কিন্তু এখন আমরা চাচ্ছি তারা নিজ ভূমিতে ফেরত যাক।
বাংলাদেশে মিসরের নবনিযুক্ত রাষ্ট্রদূত ওয়াহিদ আহমেদ শামসেলদিন আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী এবং মিসরের রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। রোহিঙ্গা প্রসঙ্গও তাদের আলোচনায় উঠে আসে। তিনি জানান রোহিঙ্গাদের সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, বাংলাদেশ এ বিষয়ে মিয়ানমার এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছে কিন্তু মিয়ানমার চুক্তি অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে না।
কক্সবাজারে রোহিঙ্গা শরাণার্থী শিবিরের গাদাগাদি অবস্থার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সরকার এসব রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য একটি জায়গা তৈরি করা হয়েছে। যেখানে প্রায় এক লাখ রোহিঙ্গা একটু ভালো পরিবেশে বাঁচার সুযোগ পাবে।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মিসরের সঙ্গে তাদের সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়। কারণ, স্বাধীনতা লাভের পর আরব দেশগুলোর মধ্যে মিসরই সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।
প্রধানমন্ত্রী এ সময় ১৯৭৪ সালের নভেম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম ঐতিহাসিক মিসর সফরের প্রসঙ্গ স্মরণ করে বলেন, সেই সফরেই দুই দেশের সম্পর্কের ভিত রচনা হয়েছিল।
মিসরের রাষ্ট্রদূত ওয়াহিদ আহমেদ শামসেলদিন বলেন, তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সহযোগিতাকে আরো বৃদ্ধির জন্য কাজ করবেন। মিসর বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে আগ্রহী এবং বাংলাদেশের একটি বৈদ্যুতিক তার কারখানা প্রতিষ্ঠায় প্রস্তুত আছে। তিনি প্রধানমন্ত্রীর সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধেরও প্রশংসা করেন।
মিসরের রাষ্ট্রদূত দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এই প্রসঙ্গে তিনি বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশে মিসরের বিনিয়োগকে স্বাগত জানান এবং বলেন, সরকার এজন্য দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দের জন্য প্রস্তুত রয়েছে। তিনি রাষ্টদূতকে বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






