বাংলাদেশ টিকা তৈরি করতে প্রস্তুত: প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৮ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
ফাইল ছবি
বাংলাদেশ টিকা তৈরি করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। আর সাংবাদিকরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
প্রধানমন্ত্রী বলেন, এটা খুব দুর্ভাগ্য মানবজাতির জন্য যে, প্রতি সময় আমরা দেখি যেকোনো একটা মহামারি আকারে দেখা দিলে সেখানে কিছু শ্রেণি আছে তারা তাদের আর্থিক লাভ লোকসানটার দিকে যতবেশি তাকায় ঠিক মানুষের দিকে অত তাকায় বলে আমার মনে হয় না। এটা শুধু আমার দেশে বলে না, আন্তর্জাতিক পর্যায়েও এটা আমরা লক্ষ্য করি। যে কারণে এটাকে (টিকা) আমি সার্বজনীন করার জন্য বলেছি। শুধু তাই না আমি এটাও বলেছি বাংলাদেশ টিকা তৈরি করতে প্রস্তুত।
প্রধানমন্ত্রী বলেন, আমি ইতোমধ্যে ১০ একর জায়গা নিয়ে রেখেছি। সার্বিক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যে গাভির (টিকা বিষয়ক আন্তর্জাতিক জোট) সঙ্গে আলোচনা করেছে, ডব্লিউএইচও’র (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) সঙ্গে আলোচনা করেছে। আমরা বলেছি আমরা ফর্মূলা চাই। আমরা সিড চাই এবং আমরা বাংলাদেশে এটা (টিকা তৈরি) প্রস্তুত করতে পারবো।
করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য প্রসঙ্গে তিনি বলেন, আমি এইটুকু বলবো যে বাংলাদেশ, হ্যাঁ আমরা চেষ্টা করেছি। আমি বাংলাদেশের মানেুষের কাছে কৃতজ্ঞ এই কারণে যে, যখনই আমরা আহ্বান করেছি যে, করোনা মোকাবিলা করার জন্য যা যা করণীয় তারা যেন সেটা পালন করে। অনেক সময়, প্রথমদিকে দ্বিধা দ্বন্দ্ব ছিল। কিন্তু এখন সবাই অন্তত সেটা মেনে চলে। মেনে চললে পরে, এমনকি টিকা নেওয়ার পরও কিন্তু মাস্কটা পরে রাখা বা একটু দূরত্ব রাখা বা হাতট পরিষ্কার রাখা। এটা কিন্তু করা উচিত। এটা করতে হবে। এটা করলে পরে আরো অনেকটা এগুতে পারবো।
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











