বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়েছে ৮২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ এএম, ২৩ আগস্ট ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ডলারের দাম বৃদ্ধি আর সরকারের ঋণ বাড়ায় বাংলাদেশ ব্যাংকের মুনাফাও বৃদ্ধি পেয়েছে। সদ্য সমাপ্ত ২০২২-২০২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার ৭৪৮ কোটি টাকা নিট মুনাফা হয়েছে। এরমধ্যে সরকারি কোষাগারে জমা দিয়েছে ১০ হাজার ৬৫২ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের পরিচালন পর্ষদ মঙ্গলবার এ হিসাব অনুমোদন দিয়েছে। পর্ষদ সভায় সভাপতিত্ব করেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। সংশ্লিষ্ট সূত্র ও সভায় উপস্থিত এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন মতে, ২০২১-২০২২ অর্থবছর বাংলাদেশ ব্যাংক নিট মুনাফা করেছিল ৫ হাজার ৮৯৯ কোটি টাকা। আর ২০২২-২৩ অর্থবছরে মুনাফা হয়েছে ১০ হাজার ৭৪৮ কোটি টাকা। অর্থাৎ এক বছরে বাংলাদেশ ব্যাংকের আয় বেড়েছে ৪ হাজার ৮৪৯ কোটি টাকা। শতকরা হিসাবে এর পরিমাণ ৮২ দশমিক ২০ শতাংশ।
এর আগে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক আয় করেছিল ৬ হাজার ২৯ কোটি টাকা।
২০২২-২৩ অর্থবছর সরকারকে ঋণ দিয়ে ৭ হাজার কোটি টাকা লাভ করে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ডলার বিক্রি করে আয় হয়েছে ৬ হাজার কোটি টাকা। এছাড়া বাণিজ্যিক ব্যাংকে ঋণ দিয়ে আরও ২ হাজার কোটি টাকা আয় করেছে কেন্দ্রীয় ব্যাংক। সব মিলে গেল অর্থবছর ১৫ হাজার কোটি টাকা মুনাফা করেছে। এরমধ্যে ৪ হাজার ২৫২ কোটি টাকা খরচ করেছে বাংলাদেশ ব্যাংক। সে হিসাবে নিট মুনাফা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৪৮ কোটি টাকা।
২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার বিক্রি করে। এর আগে ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার বিক্রি করেছিল। অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ২২ হাজার ৯৮০ কোটি টাকা রেকর্ড ঋণ নিয়েছে। এর পুরো অংশই কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া। এর আগের অর্থবছর ৯৭ হাজার ৬৪৮ কোটি টাকার ঋণ নিয়েছিল সরকার। এই দুই খাত থেকেই বাংলাদেশ ব্যাংক বেশি আয় করে।
মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের নগদ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে নগদ ফাইন্যান্স পিএলসিকে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের যে লাইসেন্স দেয়া হয়েছিল, তা প্রত্যাহারের আবেদন করেছিল প্রতিষ্ঠানটি। মঙ্গলবারের বোর্ড সভায় এটি গৃহীত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা যে ব্যধবাতকতা ছিল, তা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে সভায়। সভায় বৈদেশিক মুদ্রা বাজার পর্যবেক্ষণ ও আমদানি মূল্যের সত্যতা যাচাইয়ের জন্য বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে ব্লুমবার্গ টার্মিনাল স্থাপনে বিষয়টি এজেন্ডাভুক্ত থাকলেও আলোচনা হয়নি।
সভায় এজেন্ডা হিসেবে ২০২৩-২৪ অর্থবছরের জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অনুকূলে পুনঃঅর্থসংস্থান বাবদ ১ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুরি, বাণিজ্যিক ব্যাংকের কৃষি ও পল্লিঋণ বিতরণ এবং আদায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডকে অর্থায়নের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকে রাখা আমানতের সুদহার হিসাবায়নের ক্ষেত্রে লন্ডন ইন্টার ব্যাংক অফার রেট (লাইবর) এর পরিবর্তে বেঞ্চমার্ক সোপার সুদহার ও মার্জিন নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







