বাংলাদেশ-ভারতের ১৩ গুণীকে সম্মাননা প্রদান
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৫ জানুয়ারি ২০২০ শনিবার
জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ, বাংলাদেশ কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ক্ষেত্রে সফল ১৩ জন বিশিষ্ট গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সম্মাননা প্রাপ্ত গুণীজনের মধ্যে রয়েছেন, আনোয়ার উল আলম (মুক্তিযুদ্ধ), ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও মোহাম্মদ আলাউদ্দিন (শিক্ষা), সেলিনা হোসেন (কথাসাহিত্যিক), রেজওয়ানা চৌধুরী বন্যা (সঙ্গীত), নবনীতা ভট্টাচার্য (আগরতলা, ভারত) (সংগীত), আনোয়ারা বেগম (চলচ্চিত্র), ফরিদা ইয়াসমিন (সাংবাদিকতা), সাফিয়া খাতুন (রাজনীতি), সিরাজ উদ্দিন আহমেদ (ইতিহাস), ডা. সৈয়দা সুরাইয়া আকবর (চিকিৎসা), কাজী আলমগীর (ব্যাংকার), রেহেনা পারভিন (ক্রীড়া), রাখী বিশ্বাস (ভারত) (আবৃত্তি) ও মুশতারি বেগম (সমাজসেবা)
সম্মাননা প্রাপ্তদের মধ্যে কথা সাহিত্যিক সেলিনা হোসেন, সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, অভিনেত্রী আনোয়ারা বেগম ও সাবেক সচিব সিরাজ উদ্দিন আহমেদ অনুভূতি প্রকাশ করেন।
বঙ্গবন্ধু মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জাতির পিতা আজীবন সংগ্রাম করেছেন বাঙালি জাতি যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আজ পৃথিবীর সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী দেশ।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন মনিরা সুলতানা এমপি ও কাজী কানিজ সুলতানা ও মোহাম্মদ আলাউদ্দিন।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?









