ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১১:১৬:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ

বাংলাদেশ সবার সাথে শান্তিপূর্ণ সম্পর্ক চায়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৬ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ না, সবার সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে সার্বভৌমত্ব রক্ষায় যদি কোনো হুমকি বা আক্রমন আসে তাহলে তা প্রতিহত করার প্রস্তুতিও থাকবে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এসময় সেনা সদস্যদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ় করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। সেনা সদস্যরা শান্তিরক্ষা মিশনে যাওয়ার আগে তাদের উচ্চতর প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করার তাগিদও দিয়ে শেখ হাসিনা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পাঠানোর আগে সেনাদের প্রশিক্ষণ দেয়া খুবই প্রয়োজন।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রতিরক্ষা সচিবসহ ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান। পরে এক বৈঠকে বিগত বছরগুলোতে সেনাবাহিনীর সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয় প্রধানমন্ত্রীকে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর গত ৭ জানুয়ারি ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি শেখ হাসিনা প্রতিরক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।


-জেডসি