বাংলাবাজার ঘাটে চাপ বেড়েছে ঢাকামুখী যাত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৬ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
গত দুই বছরের করোনাকাল শেষে এবারের ঈদযাত্রায় ছিল স্বস্তি। ঈদুল ফিতরের ছুটিতে অনেকটা স্বস্তিতে ঢাকা ছেড়েছিল বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। ছুটি শেষে আবারও স্বস্তিতে নৌপথে ফিরতে শুরু করেছেন তারা। তবে এখনো অনেকে বাড়িতেও ফিরছেন। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি শেষ হলেও ঢাকায় ফেরা মানুষের চাপ বেশি থাকবে আজ ও আগামীকাল শনিবার।
আজ শুক্রবার বাংলাবাজার ঘাটে দেখা গেছে, গতকালকের তুলানায় শুক্রবার ঢাকা ফেরা মানুষের ভিড় বেড়েছে। মানুষের ভিড়ে সরগরম ফেরী, লঞ্চ ও স্পিডবোট ঘাট। ফেরীঘাটে যানবাহনের চাপ অপেক্ষাকৃত বেশি থাকায় পারাপারে এসে দুর্ভোগে পড়েন ঢাকামুখী যাত্রী ও পরিবহন শ্রমিকরা। ঘাটের সংযোগ সড়কে যানবাহনের সিরিয়াল বেশি থাকায় ফেরি পারাপারে দুই থেকে আড়াই ঘণ্টা আটকে থাকতে হচ্ছে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসা যাত্রীদের। লঞ্চ ও স্পিডবোটে যাত্রী চাপ রয়েছে অনেক। তবে যাত্রীরা লঞ্চ-স্পিডবোটে ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছেন।
বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট সূত্র জানায়, ঈদের ছুটি শেষে রাজধানীমুখী যাত্রীরা ভোর থেকেই কর্মস্থলে যোগ দিতে গন্তব্যে ছুটছেন। ভোরের দিকে লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের চাপ হঠাৎ করেই বেড়ে যায়। থেমে থেমে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। তবে ফেরিঘাটে কিছুটা ভোগান্তি ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে জানা গেছে, বুধবার (৪ মে) বিকেল থেকেই যাত্রীরা ঢাকা ফিরতে শুরু করেছেন। বৃহস্পতিবার (৫ মে) সকাল থেকে যাত্রীদের ভিড় ছিল। আজ শুক্রবারেও চাপ রয়েছে। নৌযানে ধারণ ক্ষমতা মেনে যাত্রী পার করা হচ্ছে। ঝড়ের মৌসুমে সতর্কতার সঙ্গে নৌযান চলাচল করছে। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে নৌরুটে ৮৭টি লঞ্চ ও দেড় শতাধিক স্পিডবোট রয়েছে। আবহাওয়া বৈরী হয়ে উঠলেই নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, কর্মস্থলগামী যাত্রীদের ভিড় বাড়ছে বাংলাবাজার ঘাটে। আগামী বেশ কয়েকদিন এই চাপ থাকবে। তবে নৌযানে ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী পারাপার করা হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলে।
বিআইডব্লিউটিসি বাংলাবাজার ফেরিঘাট ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ বলেন, রাতদিন ২৪ ঘণ্টা ৫টি ফেরি চলছে। ফলে ঘাটে খুব বেশি ভোগান্তি পোহাতে হবে না যাত্রীদের। বাংলাবাজার-শিমুলিয়া এবং মাঝিরকান্দি-শিমুলিয়া উভয় ঘাট দিয়েই যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরিতে সাধারণ যাত্রীদের চাপ কমই। তবে মোটরসাইকেল আরোহীদের চাপ রয়েছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



