ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ১২:৩৮:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ

বাংলাবান্ধায় সাত দিন পর আমদানি-রপ্তানি শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩১ এএম, ২২ জুন ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদুল আযহা উপলক্ষে সাত দিন বন্ধের পর বাংলাবান্ধা স্থলবন্দরে খুলেছে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম। শুক্রবার (২১ জুন) বিকেলে স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। শনিবার থেকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হয়েছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন ভারপ্রাপ্ত ওসি অমৃত অধিকারী জানান, বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোস্টে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।