ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২০:২১:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

বাংলামটরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৪ পিএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর বাংলামটরে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে আগুন লাগে। আর আগুন নিয়ন্ত্রণে আসে দুপুর আড়াইটার দিকে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, বাংলামটরে ১০তলা ভবনের ষষ্ঠ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ঘটনায় দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয়।

স্থানীয়রা জানায়, দুপুর সোয়া ১২টায় আর কে টাওয়ারে আগুন লাগে। ওই ভবনে একটি বেসরকারি ব‌্যাংক ও বেশ কয়েকটি সিরামিকের দোকান রয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ভবনটি ধোঁয়ায় ছেয়ে যায়। ভবনে অবস্থানরতো অনেকে তাড়াহুড়া করে নিচে নেমে পড়েন।