ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৮:০৮:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

বাংলামোটরে রাহাত টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০১ পিএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারের ১১ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরের ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেইনেন্স) লে. কর্নেল জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন যমুনা টিভির ফ্লোরে ছিল, এর চেয়ে বেশি ছড়াতে পারেনি। আগুনের ক্ষয়ক্ষতি জানতে ফায়ার সার্ভিস কাজ করছে।

এর আগে বেলা ১১টার দিকে রাহাত টাওয়ারে আগুনের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।