বাংলার মাটিতে ভাগাভাগি করতে দেবো না: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৩ পিএম, ২১ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বাংলার মাটিতে কাউকে ভাগাভাগি করতে দেবো না বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এই কথা বলেন।
কেন্দ্রীয় সরকারের তৈরি করা সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ/ক্যা), জাতীয় নাগরিকত্ব আইন এনআরসি প্রসঙ্গে মমতা বলেন, এন আরসি নিয়ে চিন্তা করবেন না। আমি আছি। কেউ গায়ে হাত দিতে পারবে না। কিচ্ছু হবে না। কেউ অধিকার কাড়তে পারবে না। ‘ক্যা’ নিয়ে কোনও চিন্তা করবেন না। আমি আপনাদের সঙ্গে পুরোপুরি আছি। আমি আছি মানে আমার সঙ্গে বাংলার একশ’ শতাংশ মানুষ আপনাদের সঙ্গে আছে। কে একটা কী বলল বাইরে তাতে কিছু যায় আসে না। এ রাজ্যটা আমাদের, এই মাটিটা আমাদের।’
মমতা বলেন, এই মাটিতে কারও অধিকার কেড়ে নিতে দেবো না। এই মাটিতে আমরা সবাই সমান। আমরা সবাই নাগরিক। এটা আমাদের সবচেয়ে বড় অধিকার। আমরা সবাই এদেশের মানুষ। আমরা ঐক্যবদ্ধ ভারতকে ভালোবাসি। আমরা ঐক্যবদ্ধ বঙ্গভূমিকে ভালোবাসি।
আমায় যদি বলেন, একটাকে বাদ দিয়ে আরেকটাকে ধরুন, আমি বলব পারবো না। আমার দুটো হাতেরও দরকার আছে, আমার দুটো পায়েরও দরকার আছে। আমার হৃদয়টাও দরকার আছে, লিভারের দরকার আছে, কিডনির দরকার আছে, চোখের দরকার আছে, নাকের দরকার আছে, কানেরও দরকার আছে। সেইরকম মনে রাখবেন আমার বাঙালিও দরকার আছে, আমার অবাঙালিরও দরকার আছে। আমার রাজবংশির দরকার আছে, আমার কামতাপুরিও দরকার আছে। আদিবাসী, তপসিলি, সংখ্যালঘুদের দরকার আছে। মনে রাখবেন হিন্দু-মুসলিম-শিখ-ঈশায়ী, সকলেই ভাইভাই।
আমি সবসময় মনে করি ত্যাগের নাম হিন্দু, ঈমানের নাম মুসলিম। ভালোবাসার নাম হিন্দু, শিখের নাম বলিদান। এটাই আমাদের প্রিয় ভারতবর্ষ। মনে রাখবেন, ‘সাঁরে জঁহা সে আছা হিন্দুস্তা হামারা’। এদেশে কেন ভাগাভাগি করব? বাংলায় যারা থাকবেন তাঁদের কাছে একটা বার্তা যাওয়া দরকার, আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য। আমরা কোনও ভাগাভাগিকে মদদ দেবো না। বাঙালি-বিহারী সবার রক্তের রং লাল।
মমতা এদিন অত্যন্ত জোরের সঙ্গে বাংলায় সংশোধিত নাগরিকত্ব আইন, ‘সিএএ’ কার্যকর হবে না বলে সবাইকে আশ্বাস দেন।
-জেডসি
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন











