ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৬:১২:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

বাংলায় এনআরসি-সিএএ করতে দেবো না: মমতা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা সবাই ভারতের নাগরিক। সর্বধর্ম সমন্বয় আমদের জীবন ও আদর্শ। কাউকে বাংলা ছাড়তে দেবো না। নিশ্চিন্তে থাকবো, শান্তিতে থাকবো। বাংলায় এনআরসি ও ‘সিএএ’ করতে দেবো না। করতে দিচ্ছি না।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ/ক্যা)ও জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি’র বিরুদ্ধে এক সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন।

সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলন প্রসঙ্গে মমতা বলেন, এই আন্দোলন কোনও ধর্মীয় আন্দোলন নয়, এই আন্দোলন সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের আন্দোলন। এই আন্দোলন ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলন।

বিজেপিকে টার্গেট করে মমতা বলেন, ধর্ম নিয়ে খেলা? আমরা ধর্ম নিয়ে খেলি না। আমরা বলি ধর্ম যার যার আপনার, দেশটা কিন্তু সবার। এই দেশটা আমার আপনার সবার। এটা মাথায় রাখতে হবে। আজকে ভারতবর্ষকে ভাগ করার চেষ্টা চলছে, বাংলাকে ভাগ করার চেষ্টা চলছে। এটা আমরা করতে দেবো না। এটা মাথায় রাখবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি ও সিএএ'র বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে শামিল হন। এর আগে সমাবেশ উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান তিনি।  

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৭৩ বছর পরে ওরা আবার সবাইকে লাইনে দাঁড় করাবে। ওরা মানুষের অধিকার কেড়ে নিতে চায়। বাংলায় এনআরসি হবে না। অসমে ডিটেনশন ক্যাম্প করেছে বিজেপি সরকার। বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প নেই। আর হবেও না।

-জেডসি