ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৬:১২:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

বাংলায় ক’টা গুলি চলেছে? প্রশ্ন মমতার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯ বুধবার

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: এএফপি।

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: এএফপি।

ভারতে রাজ্যপাল ও বিজেপি যখন এক সুরে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন, তখন পাল্টা আক্রমণের পথ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের তুলনা টেনে তার মন্তব্য, সেখানে গুলিতে ১৬ জন মারা গেছে। বাংলায় ক’টা গুলি চলেছে?

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বাতিলের দাবিতে মঙ্গলবার সিমলায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বেলেঘাটার গান্ধী আশ্রম পর্যন্ত বড় মিছিল করেন মুখ্যমন্ত্রী। তারপর সেখানে সভা করে রাজ্যের আইনশৃঙ্খলা থেকে শুরু করে মতুয়া সম্প্রদায়সহ উদ্বাস্তুদের জন্য তিনি কী উন্নয়ন করেছেন, তাও ব্যাখ্যা করেন।

আজ বুধবার মুখ্যমন্ত্রীর এই মিছিলে ক্রীড়া ও সংস্কৃতি জগতের বিশিষ্টদের পাশাপাশি ছিলেন আদিবাসী ও বাউল সম্প্রদায়ের মানুষ। তাদের হাতেই মিছিলের পথে বেজেছে ঢোল, ধামসা-মাদল, ঢাক, কাঁসর, ঘন্টা, শঙ্খ। মিছিলে হাঁটতে হাঁটতে নিজেও কাঁসর বাজিয়ে সিএএ এবং এনআরসি-র বিরুদ্ধে স্লোগানে তাল দিয়েছেন মুখ্যমন্ত্রী।

দেশজুড়ে সিএএ এবং এনআরসি-বিরোধী আন্দোলনে বিজেপি-শাসিত উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের উপর গুলি চালনার প্রসঙ্গ টেনে মিছিল শেষে মমতা বলেন, ‘নিজেদের রাজ্যে একটা আন্দোলন সামলাতে পারে না! ১৬ জন গুলিতে মারা গেল। হাজার হাজার মানুষ জখম। দিল্লিতে গুলি চলেছে। কোথায় করেননি আপনারা? আর বাংলায় আইনের শাসন নেই বলে যে খুব চিৎকার করছেন, তা বাংলায় ক’টা গুলি চলেছে? বিজেপির পুরোটাই ফোর টোয়েন্টি। মানে পুরোটাই মিথ্যা।’