বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি কংগ্রেসের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪০ পিএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মার্কিন কংগ্রেসে সিনেট ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভের যৌথ অধিবেশনে যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জোসেফ রবিনেট বাইডেন জুনিয়রের (জো বাইডেন) জয়কে অনুমোদন করা হয়েছে। এই অনুমোদনের পরিপ্রেক্ষিতে আগামী ২০ জানুয়ারি শপথ নিবেন তিনি।
সিনেট ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভের যৌথ এই অধিবেশনে ইলেক্টরাল কলেজের ভোট গণনায় জো বাইডেন ও কমলা হ্যারিস ৩০৬ ভোট পান। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প ও মাইক পেন্স পান ২৩২ ভোট।
অধিবেশন চলা কালে মার্কিন যুক্তরাষ্ট্রের আরিজোনা ও পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে রিপাবলিকান পার্টির আপত্তি সিনেট ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভ উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠ ভোটে বাতিল হয়ে যায়।
এর আগে বুধবার জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনে ক্যাপিটল ভবনে মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টিটিভ ও সিনেটের যৌথ অধিবেশন শুরু হলে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক অধিবেশন কক্ষে ঢুকে পড়ে। ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে অধিবেশন স্থগিত করা হয়। ক্যাপিটল ভবন থেকে ট্রাম্প সমর্থকদের সরে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হলে অধিবেশন আবার শুরু হয়।
২০২০ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন নির্বাচিত হন। এই নির্বাচনে প্রতারণা করে তাকে হারানো হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন ট্রাম্প।
বুধবার মার্কিন অঙ্গরাজ্য জর্জিয়ায় সিনেটের উপনির্বাচনে ডেমোক্রেটদের জয়ের পরিপ্রেক্ষিতে ট্রাম্প তার সমর্থকদের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন আইন পরিষদ ক্যাপিটল ভবনে জমা হওয়ার আহ্বান জানান। এর পরই ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হলে তাণ্ডব চালায়। সূত্র : সিএনএন
-জেডসি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









