বাইডেনের জয় স্বীকার করে নিয়ে ফের সুর পাল্টালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
বিতর্ক ছড়ানোই স্বভাবে পরিণত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবারের মার্কিন নির্বাচনে একের পর এক নাটকীয়তার জন্ম দিয়ে যাচ্ছেন এই রিপাবলিকান প্রার্থী। জনসম্মুখে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়ের কথা স্বীকার করেছিলেন তিনি। কিন্তু একটু পরই সুর পাল্টালেন। টুইট করে জানিয়ে দিলেন, তিনি হার মানেননি। মানছেনও না।
ট্রাম্পের মন্তব্য, ‘ভুয়া সংবাদমাধ্যমের চোখে বাইডেন জয়ী। হার-জিত নিয়ে কোনো কিছুই স্বীকার করিনি। এখনো দীর্ঘ লড়াই বাকি। এই নির্বাচনে রিগিং হয়েছে।’ এর পরই জোরালোভাবে ট্রাম্প বলেন, ‘আমরাই এই নির্বাচন জিতব।’
বাইডেন ‘জয়ী’ রবিবার জনসমক্ষে প্রথম বার স্বীকার করেছিলেন ট্রাম্প। শুধু তাই নয়, এই নির্বাচনে তার ভোট রিগিংয়ের যে অভিযোগ উঠেছিল, তাও ভিত্তিহীন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই ফের টুইট করে তিনি জানিয়ে দিলেন, এ বিষয়ে কোনো মন্তব্যই করেননি তিনি। এরপরই তার হুঁশিয়ারি, যে আইনি লড়াইয়ে নেমেছেন, তার শেষ দেখে তবেই ক্ষান্ত হবেন তিনি।
মার্কিন নির্বাচনে ইতিমধ্যেই জয়ী ঘোষিত ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেক্টোরাল কলেজ ভোট। আর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী তথা বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। যদিও এখনো সরকারিভাবে চূড়ান্ত ফল ঘোষিত হয়নি। ইলেক্টোরাল কলেজের ৫৩৮ ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ ২৭০ আগেই ছুঁয়ে ফেলায় জয়ী ঘোষিত হন বাইডেন। ইতিমধ্যে তিনি ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। বিশ্বের অধিকাংশ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা তাকে অভিনন্দনও জানিয়েছেন।
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








