বাইরের প্যাকেট করা খাবারের মাধ্যমে করোনা ছড়ায় না: হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৩ এএম, ১৪ আগস্ট ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসের এই সময় বাইরে খাওয়া কিংবা বাইরে থেকে অর্ডার করে কোনো খাবার খেতে দ্বিতীয়বার ভাবতে হচ্ছে অনেককে। যদি খাবার কিংবা খাবারের প্যাকেজিংয়ের মাধ্যমে করোনা ছড়ায়? এমন একটা ভয় ভেতরে ভেতরে কাজ করে।
তবে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে খাবার মোড়কীকরণ অর্থাৎ প্যাকেজিং কিংবা প্যাকেটজাত খাবারের মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় না। হু এরকম কোনো প্রমাণ এখনো পায়নি। খবর আল জাজিরার।
জেনেভায় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কার্যক্রমের প্রধান ডা. মাইক রায়ান বলেছেন— মানুষের খাবারকে ভয় পাওয়া উচিত নয়। ভয় পাওয়া উচিত নয় খাবারের প্যাকেজিংকে কিংবা ডেলিভারি দেওয়া খাবারে। খাবার কিংবা ফুড চেনের মাধ্যমে করোনা ছড়ানোর কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। এক্ষেত্রে মানুষের বাইরের খাবার খেতে স্বাচ্ছন্দ্যবোধ করা উচিত। নিরাপদবোধ করা উচিত।
সম্প্রতি চীনের দুটি শহর থেকে অভিযোগ উঠেছে যে ব্রাজিল ও ইকুয়েডর থেকে আমদানি করা খাবারে করোনাভাইরাসের অস্বিস্ত্ব পেয়েছে। এরপর থেকে একটা ভীতি ছড়িয়ে পড়েছিল যে খাদ্য সরবরাহের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে। বিষয়টি এবার পরিস্কার করলো জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত সংস্থাটি।
-জেডসি
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী











