বাকৃবিতে বিদেশি ছাত্রীর মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ১১ নভেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ কৃষি বিশ্বিবদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের ছাত্রী হারানি জানাকি রামান মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শিক্ষাথীর মৃত্যুর পরও ভেটেরিনারি অনুষদের ফাইনাল পরীক্ষা স্থগিত না করায় শিক্ষার্থীরা রোববার বিক্ষোভ শুরু করেন। পরে শিক্ষার্থীদের চাপের মুখে সোমবার ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তারা অবস্থান কর্মসূচি থেকে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম আহমেদ, বেগম রোকেয়া হলের প্রভোস্ট ড. জিয়াউল হক এবং হেলথ কেয়ার সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. ফয়েজ আহমদের পদত্যাগ দাবি করেন।
এ দাবিতে শিক্ষার্থীরা সোমবার দুপুর ১২টা পর্যন্ত আল্টিমেটাম বেঁধে দেয়।
আন্দোলনে উপস্থিত শিক্ষার্থীরা ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম আহমেদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন, আমাদের ডিন স্যার শহরে পালিয়ে আছেন। তিনি আগেও আন্দোলনে নামা শিক্ষার্থীদের স্টাইপেন্ডের টাকা কেটে নেয় এবং বহিষ্কারের হুমকি দেয়। আমরা তার পদত্যাগ দাবি করছি।
অন্যদিকে বেগম রোকেয়া হলের শিক্ষার্থী নওশিন বলেন, আমাদের অধ্যাপক ড. জিয়াউল হক স্যারকে বিভিন্ন সমস্যায় ফোন দিয়েও পাওয়া যায় না। হারানিকে মেডিকেলে নেয়ার বিষয়েও তার গাফিলতি ছিল। অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি।
এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আজহারুল ইসলাম, ক্রোপ বোটানির অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেকেই।
প্রসঙ্গত, বাকৃবির শিক্ষার্থী ও মালয়েশিয়ার নাগরিক হারানি জানাকি রামান শুক্রবার রাত ২টায় শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা যান। এর আগে শুক্রবার সন্ধ্যায় হারানি অসুস্থতা বোধ করেন। এরপর তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয় হেলথ কেয়ার সেন্টারের অ্যাম্বুলেন্স না পাওয়ায় অটোতে করে তাকে ময়মনসিংহ মেডিকেলে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় মৃত্যুবরণ করেন হারানি।
-জেডসি
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়